Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
ঝড়ের ক্ষয়ক্ষতি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বললেন অমিত শাহ, সহযোগিতার আশ্বাস - NewsOnly24

ঝড়ের ক্ষয়ক্ষতি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বললেন অমিত শাহ, সহযোগিতার আশ্বাস

কলকাতা: উত্তরবঙ্গে ঝড়ের ক্ষয়ক্ষতির কথা জানতে চেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

সোমবার এক্স (আগের টুইটার) হ্য়ান্ডলে অমিত শাহ লেখেন, “ঝড়ের কারণে পশ্চিমবঙ্গ, অসম এবং মণিপুরের ব্যাপক ক্ষয়ক্ষতির জন্য আমি গভীর ভাবে উদ্বিগ্ন। মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলেছি এবং সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছি। নিহতদের পরিবারের প্রতি আমি আন্তরিক সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।”

পাশাপাশি বিজেপি নেতাদের উদ্দেশে তিনি লেখেন, “বিজেপির সমস্ত কার্যকর্তাদের এই সঙ্কটের সময়ে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার এবং তাদের সম্ভাব্য সবরকম সাহায্য করার আবেদন করছি।”

প্রসঙ্গত, ঘূর্ণিঝড় লন্ডভন্ড করেছে জলপাইগুড়িকে। মৃত্যু হয়েছে ৫ জনের। আহত শতাধিক। রবিবার দুপুর সাড়ে ৩টে নাগাদ আকাশ কালো করে ঝড় ওঠে। চার মিনিটের ঘূর্ণিঝড়ে তছনছ হয়ে যায় জলপাইগুড়ি জেলার বিস্তীর্ণ এলাকা।

Related posts

কত দফায় ভোট হবে বাংলায়? সাংবাদিক বৈঠকে যা জানালেন মুখ্য নির্বাচন কমিশনার

ভোটার তালিকা নিয়ে সিদ্ধান্ত হাই কোর্টেরই, অভিযোগ শুনতে গঠিত হবে ট্রাইবুনাল

ছাব্বিশের ভোটে হিংসামুক্ত নির্বাচন, একটাও বৈধ ভোটারের নাম বাদ যাবে না আশ্বাস মুখ্য নির্বাচন কমিশনারের