Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
হায়দরাবাদে শুটিং সেটে গুরুতর আহত অমিতাভ বচ্চন! কেমন আছেন বিগ-বি? - NewsOnly24

হায়দরাবাদে শুটিং সেটে গুরুতর আহত অমিতাভ বচ্চন! কেমন আছেন বিগ-বি?

হায়দরাবাদে ‘প্রজেক্ট কে’-র শুটিং করার সময় দুর্ঘটনার শিকার অমিতাভ বচ্চন। জানা গিয়েছে, তাঁর ডান পাঁজরের পেশি ছিঁড়ে গিয়েছে। তৎক্ষণাৎ স্থানীয় হাসপাতালে চিকিৎসা করার পর বর্তমানে মুম্বইয়ের বাড়িতে বিশ্রামে রয়েছেন। অমিতাভ নিজের ব্লগে লিখেছেন, নড়াচড়া করতে সমস্যা রয়েছে। সঙ্গে রয়েছে শ্বাসকষ্ট।

বিগ-বি নিজের ব্লগে তাঁর শারীরিক অবস্থার আপডেট শেয়ার করেছেন। তিনি জানিয়েছেন, বর্তমানে মুম্বইয়ে নিজের বাড়িতে বিশ্রাম নিচ্ছেন তিনি। ছবির অ্যাকশন সিকোয়েন্সের সময় চোট পেয়েছিলেন। দুর্ভাগ্যবশত তার ডান পাঁজরের খাঁচায় পেশি ছিঁড়ে গিয়েছে।

নিজের ব্লগে তিনি আরও উল্লেখ করেছেন যে ছবিটির শুটিং বাতিল করতে হয়েছে, কারণ চোট থেকে সেরে উঠতে তাঁর কয়েক সপ্তাহ সময় লাগবে। মুম্বইয়ের বাড়িতে ফেরার আগে তিনি হায়দরাবাদের এআইজি হাসপাতালে সিটি স্ক্যান করান। চিকিৎসকরা তাঁকে আপাতত বিশ্রামের পরামর্শ দিয়েছেন।

উল্লেখ্য, হায়দরাবাদে ‘প্রজেক্ট কে’ নামে যে শুটিং চলছিল তাতে অমিতাভের সঙ্গে রয়েছেন দীপিকা পাড়ুকোন এবং দক্ষিণী সুপারস্টার প্রভাস। বলিউড কিংবদন্তি অমিতাভ বচ্চন এই ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন। প্রজেক্ট কে ২০২৪ সালে মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে। জানা গিয়েছে, ছবিটি ‘বিষ্ণুর আধুনিক অবতার সম্পর্কে’। যাতে একটি ভবিষ্যত জগতের ছবি তুলে ধরা হয়েছে।

Related posts

প্রয়াত কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে, ৯২ বছর বয়সে ইতি এক যুগের

চৈত্রের শেষেই গরমের দাপট, দক্ষিণবঙ্গে দাবদাহের সতর্কতা

চৈত্রের গাজন থেকে পয়লা বৈশাখ: বাঙালির উৎসব, ঐতিহ্য ও নববর্ষের ইতিহাস