প্রথম পাতা খবর অন্নপূর্ণা যোজনায় অনলাইন আবেদন শুরু, জেনে নিন কী কী নথি লাগবে

অন্নপূর্ণা যোজনায় অনলাইন আবেদন শুরু, জেনে নিন কী কী নথি লাগবে

90 views
A+A-
Reset

ন্নপূর্ণা যোজনার সুবিধা পেতে এবার ঘরে বসেই অনলাইনে আবেদন করা যাবে। শুক্রবার রাত থেকে রাজ্য সরকারের নির্দিষ্ট পোর্টালে আবেদন প্রক্রিয়া চালু হয়েছে। এর ফলে লক্ষ লক্ষ যোগ্য মহিলা ডিজিটাল মাধ্যমে প্রকল্পে নাম নথিভুক্ত করার সুযোগ পাবেন।

আবেদনের জন্য প্রথমে রাজ্য সরকারের সোশ্যাল রেজিস্ট্রি পোর্টালে প্রবেশ করতে হবে। সেখানে ‘Citizen/Family Login’ অপশনে ক্লিক করে আবেদনকারীদের রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। জেলা নির্বাচন করার পর আধারের সঙ্গে সংযুক্ত মোবাইল নম্বরে আসা ওটিপির মাধ্যমে পরিচয় যাচাই করা হবে।

রেজিস্ট্রেশন সম্পূর্ণ হলে আবেদনপত্র খুলবে এবং প্রয়োজনীয় তথ্য ধাপে ধাপে পূরণ করতে হবে। তবে একটি মোবাইল নম্বর ব্যবহার করে কেবল একজন আবেদনকারীই আবেদন করতে পারবেন বলে জানানো হয়েছে।

আবেদনের জন্য কোন কোন নথি লাগবে?

রাজ্য সরকারের নির্দেশিকা অনুযায়ী আবেদনকারীদের কাছে নিম্নলিখিত নথি থাকা বাধ্যতামূলক—

  • আধার কার্ড
  • ভোটার কার্ড (EPIC নম্বর)
  • রেশন কার্ড
  • আধারের সঙ্গে সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য
  • আয় সংক্রান্ত নথি (Income Proof)
  • পাসপোর্ট সাইজের রঙিন ছবি

এছাড়াও পরিবারের সমস্ত সদস্যের আধার নম্বর, ভোটার কার্ড নম্বর, জন্মতারিখ এবং মোবাইল নম্বর দিতে হবে।

ফর্মে কী কী তথ্য দিতে হবে?

আবেদনপত্রে পরিবারের আর্থিক ও সামাজিক অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। পরিবারের নিজস্ব জমি রয়েছে কি না, জমির পরিমাণ কত, তিন বা তার বেশি পাকা ঘর আছে কি না, জমির রেকর্ড ও মিউটেশনের তথ্য উল্লেখ করতে হবে।

পরিবারের কারও নামে চার চাকার গাড়ি থাকলে তার রেজিস্ট্রেশন নম্বর ও মডেলের তথ্য জমা দিতে হবে। পাশাপাশি স্বাস্থ্যবিমা, প্যান নম্বর, জিএসটি, আয়কর সংক্রান্ত তথ্য এবং পরিবারের সদস্যদের পেশার বিবরণও দিতে হবে।

যাঁদের ভোটার তালিকা সংক্রান্ত বা SIR 2026-সম্পর্কিত কোনও মামলা রয়েছে, তাঁদের সেই তথ্যও ফর্মে উল্লেখ করতে হবে।

৯০ দিন চলবে আবেদন

রাজ্য সরকার ইতিমধ্যেই অন্নপূর্ণা যোজনা চালু করেছে। এই প্রকল্পের আওতায় যোগ্য মহিলাদের প্রতি মাসে ৩ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। সরকারি তথ্য অনুযায়ী, প্রকল্পের প্রথম দিনেই ২৮ লক্ষের বেশি মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি অর্থ পাঠানো হয়েছে।

অনলাইন এবং অফলাইন— দুই মাধ্যমেই আবেদন গ্রহণ করা হবে। আগামী ৯০ দিন ধরে এই প্রক্রিয়া চলবে। নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন সম্পূর্ণ করার জন্য আবেদনকারীদের পরামর্শ দেওয়া হয়েছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.