Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
পুঞ্চে সেনাবাহিনীর ট্রাক লক্ষ্য করে জঙ্গি হামলা - NewsOnly24

পুঞ্চে সেনাবাহিনীর ট্রাক লক্ষ্য করে জঙ্গি হামলা

নয়াদিল্লি: জম্মু ও কাশ্মীরের পুঞ্চে ফের জঙ্গি হামলা। বৃহস্পতিবার বিকেলে পুঞ্চের সুরানকোটে একটি সামরিক গাড়িতে হামলা চালায় জঙ্গিরা। ডেরা কি গলি, পীর তোপা এলাকার কাছে এই হামলার ঘটনা ঘটে। জানা গিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ এবং রাষ্ট্রীয় রাইফেলসের বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে এবং বর্তমানে গুলির লড়াই চলছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিকাল ৪টে নাগাদ সেনাবাহিনীর ৪৮ জন রাষ্ট্রীয় রাইফেলসের জওয়ানের গাড়িতে হামলা হয়। সাভানি এলাকায় এই হামলার ঘটনা ঘটে। এই এলাকায় জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে বিকেল ৩টে নাগাদ পুলিশ-সহ সেনাবাহিনী তল্লাশি অভিযান শুরু করে।

সরকারী তথ্য অনুসারে, বৃহস্পতিবার, জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় একটি সেনা গাড়িতে অতর্কিত হামলা চালায় জঙ্গিরা। এই সেনা ট্রাকটি বুফলিয়াজ থেকে সৈন্যদের নিয়ে যাচ্ছিল, যেখানে বুধবার থেকে জঙ্গিদের বিরুদ্ধে একটি চিরুণি তল্লাশি অভিযান চালানো হচ্ছে। এ দিনের ঘটনায় তিন সেনা আহত হন বলে জানা গিয়েছে।

Related posts

চৈত্রের শেষেই গরমের দাপট, দক্ষিণবঙ্গে দাবদাহের সতর্কতা

চৈত্রের গাজন থেকে পয়লা বৈশাখ: বাঙালির উৎসব, ঐতিহ্য ও নববর্ষের ইতিহাস

ফ্রিজ তালিকার পরও ভোটাধিকার মিলবে? আশার আলো দেখাল সুপ্রিম কোর্ট