Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
অধ্যাপকের ফ্ল্যাটে নোটের স্তূপ! খড়দহে উদ্ধার লক্ষ লক্ষ টাকা - NewsOnly24

অধ্যাপকের ফ্ল্যাটে নোটের স্তূপ! খড়দহে উদ্ধার লক্ষ লক্ষ টাকা

ব্যারাকপুর: টালিগঞ্জ, বেলঘরিয়া, গার্ডেনরিচের পর এ বার খড়দহ। নাথুপাল ঘাট রোডে এক অধ্যাপকের বাড়ি থেকে রাশি রাশি টাকা উদ্ধার। এখনও পর্যন্ত ৩২ লক্ষ টাকা উদ্ধার করেছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ ও খড়দহ থানার পুলিশ।

বৃহস্পতিবার রাত থেকে খড়দহের বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছিল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার খড়দহের একটি ফ্ল্যাটে হানা দেন বেশ কয়েক জন পুলিশ আধিকারিক। তার পর মেলে এই বিপুল অঙ্কের টাকা। শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির জন্য কমিশন হিসাবে ওই টাকা নেওয়া হয়ে থাকতে পারে অনুমান করছেন তদন্তকারীরা।

স্থানীয় সূত্রে খবর, আবাসনের যে ফ্ল্যাটে তল্লাশি অভিযান চালায় পুলিশ, সেই ফ্ল্যাটে থাকেন অমিতাভ দাস নামে এক ব্যক্তি। তিনি পেশায় একজন অধ্যাপক। একটি বেসরকারি কলেজে পড়ান। তাঁর বিরুদ্ধেই টাকা তোলার অভিযোগ ওঠে। মোটা অঙ্কের বিনিময়ে তিনি ছাত্র-ছাত্রীদের কলেজে ভর্তি করিয়ে দিতেন বলে অভিযোগ। এমনকী কেউ যদি পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারত তবে টাকা বিনিময়ে ভুয়ো সার্টিফিকেটও তৈরি করে দিতেন বলে জানা গিয়েছে।

অমিতাভ ছাড়াও তাঁর স্ত্রী বর্ণালী সাধুখাঁ এবং এক সন্তান থাকেন ওই ফ্ল্যাটে। গত আড়াই বছর ধরে এখানে বসবাস করছেন তাঁরা।। পুলিশ সকলকেই জিজ্ঞাসাবাদ করে। এই বিপুল পরিমাণ টাকা উদ্ধারের ঘটনায় বিস্মিত প্রতিবেশীরা। তাঁরা বিশ্বাসই করতে পারছেন না এমন কাণ্ড ঘটতে পারে।

*প্রতীকী ছবি

Related posts

মহিলা সংরক্ষণে জোর কেন্দ্রের, কিন্তু বিধানসভায় প্রার্থী তালিকায় পিছিয়ে বিজেপি

ভোটের আগে দেবাশিসের বাড়িতে আয়কর হানা, কোচবিহার থেকে তোপ মমতার

মহিলা সংরক্ষণ আইন কার্যকর, সংসদে তুমুল বিতর্কের মাঝেই বিজ্ঞপ্তি জারি