Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
ভিনরাজ্যে নৃশংস ভাবে খুন বাদুড়িয়ার শ্রমিক, মহারাষ্ট্র থেকে ফিরল খণ্ডবিখণ্ড দেহ - NewsOnly24

ভিনরাজ্যে নৃশংস ভাবে খুন বাদুড়িয়ার শ্রমিক, মহারাষ্ট্র থেকে ফিরল খণ্ডবিখণ্ড দেহ

মহারাষ্ট্রে কাজ করতে গিয়ে নির্মম খুনের শিকার হলেন উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার পরিযায়ী শ্রমিক আবু বক্কর মণ্ডল। ওয়াসিগাও এলাকার একটি ডোবা থেকে তাঁর খণ্ডবিখণ্ড দেহ উদ্ধার করেছে পুলিশ। অভিযোগ, তাঁকে খুন করে দেহ বস্তাবন্দি করে পুকুরে ফেলে দেওয়া হয়।

৩৩ বছর বয়সি আবু বক্কর বেশ কয়েক বছর ধরে মহারাষ্ট্রে রাজমিস্ত্রির কাজ করতেন এবং স্ত্রীকে নিয়ে ভাসি থানা এলাকার ওয়াসিগাওয়ে থাকতেন। গত ২০ জুলাই থেকে তাঁর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। মোবাইল বন্ধ থাকায় পরিবার ভাসি থানায় অভিযোগ দায়ের করে। তদন্তে নেমে পুলিশ তাঁর ডেরার কাছে পুকুরে বস্তাবন্দি অবস্থায় দেহের টুকরো উদ্ধার করে।

হত্যার কারণ এখনও স্পষ্ট নয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি বিবাহ বহির্ভূত সম্পর্কের জটিলতার সম্ভাবনা রয়েছে, তবে অন্য কোনও ব্যক্তিগত বা পেশাগত দ্বন্দ্বের সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় মৃতদেহ এসে পৌঁছয় রুদ্রপুরে। কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং বাংলার শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চান তাঁরা।

Related posts

অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম বিলি শুরু বুধবার থেকে, মহিলাদের বিনামূল্যে বাসযাত্রারও ইঙ্গিত শুভেন্দুর

তল্লাশি বা গ্রেফতারিতে সাদা পোশাক নয়, উর্দি বাধ্যতামূলক: নতুন নির্দেশ কলকাতা পুলিশের

অমিত শাহের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ, থানায় এফআইআর করতে গিয়েও ফিরতে হল অভিযোগকারীকে