প্রথম পাতা খবর বন্দে ভারত এক্সপ্রেসের একটি কামরায় আগুন, সাতসকালে চাঞ্চল্য

বন্দে ভারত এক্সপ্রেসের একটি কামরায় আগুন, সাতসকালে চাঞ্চল্য

564 views
A+A-
Reset

সোমবার সাতসকালেই বন্দে ভারত এক্সপ্রেসের একটি কোচে আগুন লাগায় ছড়িয়েছে চাঞ্চল্য। এ দিন সকালে ভোপাল থেকে দিল্লিগামী বন্দে ভারত এক্সপ্রেসে আগুন ধরে যায়। সঙ্গে সঙ্গে যাত্রীদের ট্রেন থেকে নামিয়ে আনা হয়। অগ্নিকাণ্ডে কোনো যাত্রী আহত হননি বলেই জানা গিয়েছে।

এই ঘটনাটি মধ্যপ্রদেশের কুড়ওয়াই কেথোরা এলাকায় ঘটেছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছন দমকল কর্মীরা। কোচের যাত্রীদের নিরাপদে বাইরে বার করে আনা হয়। তবে চলন্ত ট্রেনে এভাবে আগুন ধরে যাওয়ায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। অনেককে ছোটাছুটি করতে দেখা যায়।

সংবাদমাধ্যম সূত্রে খবর, রানি কমলাপতি স্টেশন ছাড়ার পরেই অগ্নিকাণ্ডটি ঘটে। ট্রেনের ১৪ নম্বর কোচের নীচে আগুন ধরে যায়। সঙ্গে সঙ্গে ট্রেনটি থামানো হয়।

রেল সূত্রে খবর, বন্দে ভারতের একটি কোচের ব্যাটারি বক্সে আগুন ধরে যায়। ঘটনাস্থলে দ্রুত দমকল বাহিনী পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনেছে। ফের পরীক্ষা নিরীক্ষা করে তারপর ট্রেনটি চালানো হবে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.