প্রথম পাতা খবর বঙ্গে গেরুয়া সরকার, মুখ্যমন্ত্রী কে? ঠিক করতে আসছেন রাজনাথের সিং

বঙ্গে গেরুয়া সরকার, মুখ্যমন্ত্রী কে? ঠিক করতে আসছেন রাজনাথের সিং

6 views
A+A-
Reset

বিধানসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর বাংলায় সরকার গঠনের পথে বিজেপি। গেরুয়া শিবিরের এই বড় জয়ের পর এখন সবচেয়ে বড় প্রশ্ন—কে হতে চলেছেন রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী? এই জল্পনার মাঝেই মঙ্গলবার রাজ্যে আসছেন রাজনাথ সিং। দলীয় সূত্রে জানা যাচ্ছে, তাঁর উপস্থিতিতেই পরিষদীয় দলের বৈঠক হবে এবং সেখানেই মুখ্যমন্ত্রীর নাম চূড়ান্ত হতে পারে।

২০২১ সালে বঙ্গ জয়ের লক্ষ্য নিয়ে এগোলেও তখন সাফল্য আসেনি বিজেপির। তবে এবারের নির্বাচনে তৃণমূলকে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে শেষ পর্যন্ত ক্ষমতা দখল করেছে তারা। ফলে এখন প্রশাসনিক দায়িত্ব গ্রহণের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। বৈঠকের পর নির্বাচিত বিধায়করা রাজ্যপালের কাছে গিয়ে সরকার গঠনের দাবি জানাতে পারেন বলে সূত্রের খবর।

মুখ্যমন্ত্রীর দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই নির্বাচনে বিজেপির সাফল্যের অন্যতম মুখ তিনি। নন্দীগ্রাম ও ভবানীপুর—দুটি গুরুত্বপূর্ণ কেন্দ্রেই জয় পেয়ে নিজের রাজনৈতিক প্রভাব আরও শক্ত করেছেন। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়-কে পরাজিত করে তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন।

তবে বিজেপির শীর্ষ নেতৃত্ব অতীতে একাধিক রাজ্যে চমক দিয়ে মুখ্যমন্ত্রী বেছে নিয়েছে। যেমন মধ্যপ্রদেশে মোহন যাদব, রাজস্থানে ভজনলাল শর্মা, ওড়িশায় মোহনচরণ মাঝি এবং ছত্তিশগড়ে বিষ্ণুদেব সাই—এই নামগুলি ঘোষণার আগে খুব বেশি আলোচনায় ছিল না। ফলে বাংলাতেও শেষ মুহূর্তে নতুন কোনও নাম উঠে আসতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সব মিলিয়ে, গেরুয়া জয়ের পর এখন নজর একটাই—বাংলার নতুন মুখ্যমন্ত্রী কে? মঙ্গলবারের বৈঠকের দিকেই তাকিয়ে রয়েছে গোটা রাজ্য।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.