প্রথম পাতা খবর মুখ্যমন্ত্রী কি তিনিই হচ্ছেন? বিজয়ের পরেই ‘নতুন বাংলার’ রূপরেখা দিলেন শুভেন্দু

মুখ্যমন্ত্রী কি তিনিই হচ্ছেন? বিজয়ের পরেই ‘নতুন বাংলার’ রূপরেখা দিলেন শুভেন্দু

8 views
A+A-
Reset

বিধানসভা নির্বাচনে বড় জয়ের পরই নতুন সরকারের লক্ষ্য স্পষ্ট করে দিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর বিজয় ভাষণের পর মঙ্গলবার সকালে সমাজমাধ্যমে পোস্ট করে তিনি জানান, বিজেপির অঙ্গীকার একটি উন্নত, সমৃদ্ধ ও নিরাপদ পশ্চিমবঙ্গ গড়ে তোলা। তাঁর বার্তা, “রাজ্যবাসীর সেবা করাই হবে নতুন সরকারের প্রধান লক্ষ্য।”

এর আগে বিজয় ভাষণে নরেন্দ্র মোদি পশ্চিমবঙ্গকে দেশের উন্নয়নের মূল স্রোতে আরও শক্তভাবে যুক্ত করার কথা বলেন। তিনি ইঙ্গিত দেন, ‘বিকশিত ভারত’-এর লক্ষ্য পূরণে ‘বিকশিত পশ্চিমবঙ্গ’ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই দিশাতেই কাজ করবে নতুন সরকার, এমনটাই স্পষ্ট করেছেন শুভেন্দু।

যদিও এখনও পর্যন্ত বিজেপির তরফে মুখ্যমন্ত্রীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি, তবুও রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। প্রচারপর্বে অমিত শাহ বারবার বলেছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী হবেন বাংলারই ভূমিপুত্র—যিনি বাংলায় জন্মেছেন এবং এখানকার সংস্কৃতির সঙ্গে যুক্ত। ফলে মুখ্যমন্ত্রীর দৌড়ে শুভেন্দুর নাম স্বাভাবিকভাবেই উঠে আসছে।

এছাড়াও দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য-র নামও আলোচনায় রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের কোনও মুখকে সামনে আনার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলে রাজনৈতিক সূত্রের মত। বিজেপির শীর্ষ নেতৃত্ব চমক দেওয়ার কৌশল আগেও একাধিকবার দেখিয়েছে। উল্লেখ্য, ২০০-র বেশি আসনে জয় পেয়ে তৃণমূলকে পরাস্ত করেছে বিজেপি। এই জয়ের জন্য রাজ্যবাসী, নির্বাচন কমিশন, কেন্দ্রীয় বাহিনী এবং প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন শুভেন্দু। তাঁর কথায়, “এই জয় প্রত্যেক দেশপ্রেমিক মানুষের জয়।” সব মিলিয়ে, নতুন সরকারের দিশা স্পষ্ট হলেও এখন নজর একটাই—কে হচ্ছেন বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.