Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
চাকরি দেওয়ার নামে ক্যাডার তৈরি করতে চাইছে বিজেপি, অগ্নিপথ নিয়ে গর্জে উঠলেন মমতা - NewsOnly24

চাকরি দেওয়ার নামে ক্যাডার তৈরি করতে চাইছে বিজেপি, অগ্নিপথ নিয়ে গর্জে উঠলেন মমতা

‘সেনা নয়, ওই প্রকল্পের ঘোষণা করেছে স্বরাষ্ট্র মন্ত্রক। চাকরি দেওয়ার নামে ক্যাডার তৈরি করতে চাইছে বিজেপি।’ এবার অগ্নিপথ প্রকল্প নিয়ে বিধানসভায় গর্জে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে অগ্নিপথ প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, ”অগ্নিপথ প্রকল্পে চার বছরের যে চাকরি, তা সেনার চাকরি নয়। এটি সেনাবাহিনীর তরফ থেকে ঘোষণা করা হয়নি, ঘোষণা করা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে। চার বছরের চাকরির নামে ২০২৪-এর আগে নিজেদের ক্যাডার তৈরি করতে চাইছে বিজেপি।

তিনি আরও বলেন, চার বছর পর কী হবে তা কেউ জানে না। কিন্তু তারা বন্দুক চালানোর লাইসেন্স পেয়ে যাবে। সারা দেশে আগুন নিয়ে খেলা চলছে। এটা সেনাবাহিনীর অপমান।

রাজ্যের কর্মসংস্থান প্রসঙ্গে মমতার দাবি, ‘৪০ % কর্মসংস্থানের ব্যবস্থা করেছি। দেশকে বিক্রি করে দিতে অগ্নিপথের নামে লালিপপ তুলে দিতে চাইছে। মানুষই বুলডোজার, ২০২৪ এই দেশ থেকে বিজেপিকে বুলডোজারে গুঁড়িয়ে দেবে।’

বিধানসভায় শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ নিয়েও এদিন মুখ খুলেছেন মমতা। বলেন, ”যদি এক লাখ চাকরি দিতে গিয়ে ১০০ ভুল হয়, তাহলে আমাকে সুযোগ দিতে হবে সংশোধন করার। ভুল করার অধিকারটাও একটা অধিকার। আমি একটা লোকের চাকরি খাই নি, খাবও না। চাকরি দিতে না পারি, চাকরি খাব?

Related posts

‘যে চিঠি মোদী লিখবেন না’—প্রধানমন্ত্রীর বয়ানে তৃণমূলের কটাক্ষপত্র প্রকাশ

এসআইআরে মৃতদের পরিবারের ১ জনকে চাকরি দেবে রাজ্য সরকার, সিদ্ধান্ত মন্ত্রিসভায়

ভোট ঘোষণার আগেই বাংলায় ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, কোন জেলায় সবচেয়ে বেশি?