Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
হাইকোর্টের রায়ে প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, ভোটে প্রভাব ফেলবে কি? জবাব শিক্ষামন্ত্রীর - NewsOnly24

হাইকোর্টের রায়ে প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, ভোটে প্রভাব ফেলবে কি? জবাব শিক্ষামন্ত্রীর

কলকাতা: লোকসভা ভোট চলাকালীনই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার কলকাতা হাইকোর্টে বড় রায়। সোমবার এক ঝটকায় ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি বাতিল করার নির্দেশ দিয়েছে আদালত। এ ব্যাপারে প্রতিক্রিয়া জানাতে গিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বার্তা, যোগ্যদের চাকরি যেতে দেবে না সরকার। প্রয়োজনে সুপ্রিম কোর্টে যাবে রাজ্য়।

সোমবার বিধানসভার বাইরে ব্রাত্য বলেন, “অযোগ্যদের বের করে দিয়ে নতুন নিয়োগ দিতে চাই আমরা। সেই আবেদন হাইকোর্টে করেছিল এসএসসি-ই। কিন্তু, সেই সময় জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় এসএসসি-র করা ক্ল্যারাফিকেশনে গুরুত্ব না দিয়ে সেটার পিছনে সিবিআই দিয়েছিলেন।”

একইসঙ্গে শিক্ষামন্ত্রী প্রশ্ন, “তাহলে কি যোগ্য লোকের চাকরি চলে যাবে? সেটা কি আমাদের সরকার হতে দিতে পারে? আমার উত্তর হচ্ছে প্রাথমিকভাবে না, পারে না। যোগ্য চাকরি প্রার্থীরা তাঁরাও দেখছেন, কীভাবে এটা করা হল। যেহুতু এসএসসি মনে করছে যে তারা সুপ্রিম কোর্টে যাবে। তারা এই বিষয়ে আমাদের কাছে বলেছে। তো আমরাও আইনি পরামর্শ নিয়ে দেখব যে দফতরও যেতে পারে কিনা?”

রাজনৈতিক মহলের মতে, ভোটের মরশুমে কলকাতা হাইকোর্টের এই রায়ে বড় ধাক্কা খেয়েছে রাজ্য। যদিও তা মানতে নারাজ রাজ্যের শিক্ষামন্ত্রী। তিনি বলেন, “এসএসসির এই রায় ভোটে কোনও প্রভাব ফেলবে না।”

Related posts

ভোটার তালিকা বিতর্কে উত্তাল সিইও দপ্তর, পূর্ণাঙ্গ তালিকার দাবিতে অবস্থানে বাম নেতৃত্ব

৬০ লক্ষ বিচারাধীন ভোটার নিয়ে প্রশ্নের মাঝে ভোট প্রস্তুতি পর্যালোচনায় কমিশন, সোমবার ফুল বেঞ্চ

দোলের দিনে কড়া নজরদারি, অভব্য আচরণ ও মত্ত অবস্থায় ঘোরাফেরার অভিযোগে ৩৩০ জন গ্রেফতার কলকাতায়