Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
ভাঙল অতীতের সব রেকর্ড! গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ১,৬৮,৯১২ জন - NewsOnly24

ভাঙল অতীতের সব রেকর্ড! গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ১,৬৮,৯১২ জন

ডেস্ক: ভাঙল অতীতের সব রেকর্ড! গত ২৪ ঘণ্টায় দেশে ১,৬৮,৯১২ জন নতুন করোনা আক্রান্তের হদিশ মিলেছে। পাল্লা দিয়ে বাড়ছে করোনায় মৃত্যুর সংখ্যা। সব রাজ্যের মধ্যে মারাত্মক পরিস্থিতি মহারাষ্ট্রে। এখানকার পরিস্থিতি অন্য সব রাজ্যকে ছাপিয়ে গিয়েছে। রবিবারেও মহারাষ্ট্রে করোনা আক্রান্ত হলেন ৬৩ হাজারের বেশি মানুষ। 


রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ১,৬৮,৯১২ জন নতুন করোনা আক্রান্তের হদিশ মিলেছে। গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ হারিয়েছেন ৯০৪ জন। এখনও পর্যন্ত করোনায় মোট মৃত ১,৭০,২০৯ জন। এখনও পর্যন্ত ভারতে মোট করোনা পজিটিভ কেসের সংখ্যা ১ কোটি ৩৫ লাখেরও বেশি। মোট করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে বিশ্বে দ্বিতীয় স্থানে ভারত। তবে, বর্তমানে করোনা চিকিত্সাধীনের সংখ্যার নিরিখে ভারতের স্থান চতুর্থ। 


সবচেয়ে বেশি করোনা আক্রান্ত মহারাষ্ট্রে। এরপরেই স্থান কেরলের। তারপর সংখ্যার নিরিখে রয়েছে কর্নাটক, তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশ। মুম্বই, নাগপুর, পুণে সহ সব বড় শহরেই পরিস্থিতি প্রায় একই রকম হয়ে উঠেছে। সংক্রমণ রোধে সপ্তাহান্তে লকডাউন কার্যকর করা হয়েছে। যেখানে শনি ও রবিবার রাজ্যজুড়ে লকডাউনের পাশাপাশি নাইট কারফিউ জারির সিদ্ধান্ত কার্যকর করেছে উদ্ধব ঠাকরের সরকার। কিন্তু তাতে কতটা কাজ হবে তা নিয়েও যথেষ্ট সন্দেহ আছে। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত আপাতত এই বিধিই মহারাষ্ট্রে চলবে। তবে লকডাউন চলাকালীন শিল্প ও উত্পাদন ক্ষেত্র ও সবজি বাজারগুলি চালু থাকবে।

আরও পড়ুন: রাজ্যে বেড়েছে দৈনিক সংক্রমণ, একদিনে করোনা আক্রান্ত প্রায় সাড়ে ৪ হাজার


করোনার সেকেন্ড ওয়েভ চলতি মাসের ১৫ তারিখ পিক-এ পৌঁছনোর কথা। তবে, পিক-এ পৌঁছনোর সঙ্গে সঙ্গেই সংক্রমণের সংখ্যা হ্রাস পাবে বলে মত বিশেষজ্ঞদের একাংশের। অর্থাত্ যত দ্রুত সংক্রমণ বাড়ছে, ততই দ্রুতই কমবে বলে মনে করা হচ্ছে।

Related posts

দোলের দিনে কড়া নজরদারি, অভব্য আচরণ ও মত্ত অবস্থায় ঘোরাফেরার অভিযোগে ৩৩০ জন গ্রেফতার কলকাতায়

ইরানে যুদ্ধ পরিস্থিতি, তেহরান থেকে বেশিরভাগ ভারতীয় পড়ুয়াকে নিরাপদ স্থানে সরাল দূতাবাস

লোকসভার প্রিভিলেজ কমিটিতে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, নতুন ১৫ সদস্যের প্যানেল ঘোষণা স্পিকারের