Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
ভালো আছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য - NewsOnly24

ভালো আছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য

কলকাতা: রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর বুদ্ধদেব ভট্টাচার্যর শারীরিক অবস্থার আরও উন্নতি। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এখন তাঁর শরীরের সমস্ত প্যারামিটার ইতিবাচক।

বৃহস্পতিবার সকালে আলিপুরের বেসরকারি হাসপাতালে থেকে জারি করা মেডিক্যাল বুলেটিন বলছে, এখন স্থিতিশীল রয়েছেন তিনি। আগামী শনিবার আবার বুদ্ধদেবের শারীরিক অবস্থা নিয়ে পর্যালোচনা করতে বসতে পারে মেডিক্যাল বোর্ডের বৈঠক। সেখানেই আগামী পদক্ষেপ নিয়ে আলোচনা হবে।

পরীক্ষায় জানা গিয়েছে, ফুসফুসে সামান্য জল জমলেও উদ্বেগের কারণ নেই। অক্সিজেনের মাত্রায় সামান্য হেরফের করা হতে পারে। রাইলস টিউব ছাড়া বুদ্ধবাবুকে নরম খাবার দেওয়া যাবে কিনা সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা।

জানা গিয়েছে, বুদ্ধদেব চিকিৎসক এবং যাঁরা তাঁকে হাসপাতালে দেখতে আসছেন, তাঁদের সঙ্গে কথা বলছেন। জানাতে পারছেন নিজের সুবিধা, অসুবিধার কথা। তবে, তাঁকে কবে ছাড়া সম্ভব হবে কিনা, তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। এই বিষয়টি নিয়ে আলোচনা করবে মেডিক্যাল বোর্ড।

Related posts

‘এটা কি অবাধ নির্বাচন?’ মিত্র ইনস্টিটিউশনে ভোট দিয়ে বিস্ফোরক অভিযোগ মমতার, তবু জয়ে প্রত্যায়ী

বিক্ষিপ্ত ঘটনা ছাড়া দ্বিতীয় দফা মোটের উপর শান্তিপূর্ণ, পূর্ব বর্ধমানে সবচেয়ে বেশি ভোটদানের হার

ভোটের দিনেই বৃষ্টি শুরু, কলকাতা-সহ রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির সতর্কতা