Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
বাস থেকে নামতে গিয়ে শাড়ি জড়িয়ে বিপত্তি, পিছনের চাকায় পিষ্ট হয়ে বেহালায় মৃত্যু মহিলার - NewsOnly24

বাস থেকে নামতে গিয়ে শাড়ি জড়িয়ে বিপত্তি, পিছনের চাকায় পিষ্ট হয়ে বেহালায় মৃত্যু মহিলার

বেহালার সখেরবাজার মোড়ে ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত্যু হল যমুনা মণ্ডল (৪৬) নামে এক মহিলার। সোমবার সকাল সাড়ে ৯টা নাগাদ রায়চক-ধর্মতলা রুটের বাস থেকে নামার সময় শাড়িতে পা জড়িয়ে বাস থেকে পড়ে যান তিনি। মুহূর্তেই পিছনের চাকা তাঁকে পিষে দেয়।

আহত অবস্থায় তাঁকে বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। ঠাকুরপুকুর থানার পুলিশ ঘাতক বাসটিকে আটক করেছে এবং চালকের গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনার জেরে ব্যস্ত সময়ে এলাকায় যানজটের সৃষ্টি হয়। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ।

Related posts

দোলের দিনে কড়া নজরদারি, অভব্য আচরণ ও মত্ত অবস্থায় ঘোরাফেরার অভিযোগে ৩৩০ জন গ্রেফতার কলকাতায়

ইরানে যুদ্ধ পরিস্থিতি, তেহরান থেকে বেশিরভাগ ভারতীয় পড়ুয়াকে নিরাপদ স্থানে সরাল দূতাবাস

লোকসভার প্রিভিলেজ কমিটিতে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, নতুন ১৫ সদস্যের প্যানেল ঘোষণা স্পিকারের