প্রথম পাতা খবর অবশেষে স্থায়ী প্রধান বিচারপতি কলকাতা হাইকোর্টে, দায়িত্বে আসছেন রবীন্দ্র ভি ঘুগে

অবশেষে স্থায়ী প্রধান বিচারপতি কলকাতা হাইকোর্টে, দায়িত্বে আসছেন রবীন্দ্র ভি ঘুগে

9 views
A+A-
Reset

অবশেষে স্থায়ী প্রধান বিচারপতি পেতে চলেছে কলকাতা হাইকোর্ট। দেশের আটটি হাইকোর্টে নতুন প্রধান বিচারপতি নিয়োগের তালিকায় রয়েছে কলকাতা হাইকোর্টও। কেন্দ্রীয় সরকারের অনুমোদনের পর কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতি হতে চলেছেন বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে। বর্তমানে তিনি বম্বে হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন।

এতদিন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্বে ছিলেন বিচারপতি তপোব্রত চক্রবর্তী। এবার তাঁর জায়গায় স্থায়ী প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নিতে চলেছেন বিচারপতি ঘুগে।

চলতি বছরের জুন মাসে বম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি শ্রী চন্দ্রশেখর সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হওয়ার পর ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব পান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে। এরপর গত ৬ অগস্ট তাঁকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগের সুপারিশ করে সুপ্রিম কোর্টের কলেজিয়াম। গত শনিবার সেই সুপারিশেই অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার।

দীর্ঘ আইনজীবী জীবন, ২০১৩-য় বিচারপতি

বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে ১৯৯০ সালে ঔরঙ্গাবাদের এমপি ল কলেজ থেকে আইনের পড়াশোনা সম্পূর্ণ করেন। ওই বছরই আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি। দীর্ঘদিন আইনজীবী হিসেবে কাজ করার পর ২০১৩ সালে বম্বে হাইকোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হন।

বিচারপতি হিসেবে দীর্ঘ সময় বম্বে হাইকোর্টে দায়িত্ব পালনের পর চলতি বছরের জুনে তাঁকে ওই হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব দেওয়া হয়। এবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে তাঁর নিয়োগে কেন্দ্রীয় সরকারের অনুমোদন মিলল।

ফলে দীর্ঘদিন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির অধীনে চলার পর কলকাতা হাইকোর্ট এবার স্থায়ী প্রধান বিচারপতি পেতে চলেছে। বিচারপতি রবীন্দ্র ভি ঘুগের নিয়োগের পর কলকাতা হাইকোর্টের প্রশাসনিক নেতৃত্বে নতুন অধ্যায়ের সূচনা হবে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.