Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
এসএসসি-র নতুন নিয়োগ-বিজ্ঞপ্তিতে ছাড়পত্র কলকাতা হাই কোর্টের, সব আবেদন খারিজ - NewsOnly24

এসএসসি-র নতুন নিয়োগ-বিজ্ঞপ্তিতে ছাড়পত্র কলকাতা হাই কোর্টের, সব আবেদন খারিজ

স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) নতুন নিয়োগপ্রক্রিয়ার বিজ্ঞপ্তি নিয়ে দায়ের হওয়া সমস্ত মামলা খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট। বুধবার দুপুরে বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ এই রায় ঘোষণা করে জানিয়ে দেয়, এসএসসি-র বিজ্ঞপ্তিতে হস্তক্ষেপের কোনও প্রয়োজন নেই।

এসএসসি-র নতুন নিয়োগবিধি ও বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে একাধিক আবেদন জমা পড়েছিল আদালতে। তবে হাই কোর্ট স্পষ্ট জানিয়ে দেয়, এসএসসি সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই নতুন নিয়োগপ্রক্রিয়া শুরু করেছে। কমিশনের সিদ্ধান্তে আইনগত হস্তক্ষেপের যুক্তি নেই। ফলে মামলাকারীদের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে এই রায়কে।

Related posts

চৈত্রের গাজন থেকে পয়লা বৈশাখ: বাঙালির উৎসব, ঐতিহ্য ও নববর্ষের ইতিহাস

ফ্রিজ তালিকার পরও ভোটাধিকার মিলবে? আশার আলো দেখাল সুপ্রিম কোর্ট

পার্থর বাড়িতে ফের ইডি, নিয়োগ মামলায় জিজ্ঞাসাবাদে তৎপর কেন্দ্রীয় সংস্থা