Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
ময়দানে অনুষ্ঠিত হল ক্যালকাটা জার্নালিস্ট ক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা - NewsOnly24

ময়দানে অনুষ্ঠিত হল ক্যালকাটা জার্নালিস্ট ক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

ক্যালকাটা জার্নালিস্ট ক্লাবের উদ্যোগে প্রতিবছরের মতো এ বছরও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল ময়দানে। সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যদের অংশগ্রহণে উৎসবমুখর হয়ে ওঠে এই প্রতিযোগিতা।

অনুষ্ঠানে প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন প্রাক্তন ফুটবলার সুবীর সরকার ও ক্লাবের সভাপতি প্রান্তিক সেন। এছাড়াও ছিলেন ভাইস প্রেসিডেন্ট পূর্ণেন্দু চক্রবর্তী ও ক্লাবের সাধারণ সম্পাদক ইমন কল্যাণ সেন।

এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় শিশু ও প্রাপ্তবয়স্কদের জন্য আলাদা আলাদা বিভাগে বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়। প্রতিটি বিভাগের প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় অনুষ্ঠানের শেষে।

ক্লাব কর্তৃপক্ষের মতে, কর্মব্যস্ত সাংবাদিক জীবনের মাঝে পারস্পরিক সৌহার্দ্য ও সুস্থ সংস্কৃতি গড়ে তুলতেই এই ধরনের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। অংশগ্রহণকারীদের উৎসাহ ও উপস্থিতিতে এ বছরের প্রতিযোগিতা সফল হয়েছে বলেই দাবি সংগঠকদের।

Related posts

অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম বিলি শুরু বুধবার থেকে, মহিলাদের বিনামূল্যে বাসযাত্রারও ইঙ্গিত শুভেন্দুর

তল্লাশি বা গ্রেফতারিতে সাদা পোশাক নয়, উর্দি বাধ্যতামূলক: নতুন নির্দেশ কলকাতা পুলিশের

অমিত শাহের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ, থানায় এফআইআর করতে গিয়েও ফিরতে হল অভিযোগকারীকে