Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
ফের অনুব্রতকে তলব করল সিবিআই! - NewsOnly24

ফের অনুব্রতকে তলব করল সিবিআই!

শান্তি নেই অনুব্রত মণ্ডলের। বীরভূমের বড়িতে বসেই ফের সিবিআই সমন পেলেন অনুব্রত মণ্ডল। বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে ফের তলব করল সিবিআই (CBI)। আগামীকাল মঙ্গলবার তাঁকে সিবিআই দফতরে হাজির হতে বলা হয়েছে।

বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। ভোট পরবর্তী হিংসা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলবার অর্থাৎ আগামিকাল দুপুর ১টায় সল্টলেকের সিজিও কমপ্লেক্সে সিবিআই কার্যালয়ে হাজিরা দিতে তাঁকে তলব করে নোটিস পাঠিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। যদিও তিনি হাজিরা দেবেন কিনা তা নিয়ে রীতিমত খটকা রয়েছে খোদ সিবিআই আধিকারিকদের মধ্যেই। ভোট পরবর্তী অশান্তি মামলায় এই নিয়ে চতুর্থবার অনুব্রত মণ্ডলকে তলব করল সিবিআই৷ বীরভূমের ইলামবাজারে বিজেপি কর্মী গৌরব সরকারকে পিটিয়ে হত্যার ঘটনাতেই অনুব্রতকে জিজ্ঞাসাবাদ করতে চান সিবিআই আধিকারিকরা৷

Related posts

ভোটের আগে বাংলায় নতুন রাজ্যপাল আর এন রবি, অতিরিক্ত দায়িত্বে প্রাক্তন গোয়েন্দা আধিকারিক

রাজ্যসভা ভোট: বিধানসভায় মনোনয়ন জমা তৃণমূলের চার প্রার্থী ও বিজেপির রাহুল সিনহার

ভোটার তালিকা বিতর্কে উত্তাল সিইও দপ্তর, পূর্ণাঙ্গ তালিকার দাবিতে অবস্থানে বাম নেতৃত্ব