Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
‘দোষীদের দ্রুত গ্রেফতার করুন’ ভোট-পরবর্তী হিংসা রুখতে কড়া বার্তা মুখ্য নির্বাচন কমিশনারের - NewsOnly24

‘দোষীদের দ্রুত গ্রেফতার করুন’ ভোট-পরবর্তী হিংসা রুখতে কড়া বার্তা মুখ্য নির্বাচন কমিশনারের

পশ্চিমবঙ্গে ভোট-পরবর্তী হিংসা ও অশান্তি রুখতে কঠোর বার্তা দিলেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তিনি স্পষ্ট নির্দেশ দিয়েছেন, কোথাও ভাঙচুর, হামলা বা হিংসার ঘটনা ঘটলে অভিযুক্তদের বিরুদ্ধে অবিলম্বে কড়া পদক্ষেপ নিতে হবে। দ্রুত গ্রেফতারির নির্দেশও দেওয়া হয়েছে প্রশাসনকে।

নির্বাচন কমিশন সূত্রে খবর, রাজ্যের মুখ্যসচিব, ডিজি, কলকাতা পুলিশ কমিশনার এবং কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর শীর্ষ কর্তাদের সতর্ক থাকতে বলা হয়েছে। পাশাপাশি জেলা প্রশাসন ও পুলিশকেও ২৪ ঘণ্টা নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে, যাতে কোনও জায়গায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে না যায়।

সোমবার ভোটের ফল প্রকাশের পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অশান্তির অভিযোগ সামনে আসতে শুরু করে। কোথাও তৃণমূলের দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে, কোথাও আবার দলীয় কর্মীদের উপর হামলার দাবি করা হয়েছে। মঙ্গলবারও উত্তেজনা অব্যাহত ছিল ভাঙড়, বারুইপুর, হাওড়া ও নানুর-সহ একাধিক এলাকায়। রাজনৈতিক সংঘর্ষে দুই পক্ষের কর্মীর মৃত্যুর অভিযোগও সামনে এসেছে।

অধিকাংশ ক্ষেত্রেই তৃণমূলের অভিযোগের নিশানায় বিজেপি। যদিও বিজেপির তরফে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। শমীক ভট্টাচার্য দাবি করেছেন, হিংসার ঘটনায় রাজনৈতিক রং না-দেখে প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা নেওয়া উচিত। এ বিষয়ে তিনি রাজ্যের মুখ্যসচিবের কাছেও আবেদন জানিয়েছেন বলে জানা গেছে।

ভোট-পরবর্তী পরিস্থিতি নিয়ে আগেই উদ্বেগ প্রকাশ করেছিল নির্বাচন কমিশন। এবার সরাসরি কড়া বার্তা দিয়ে কমিশন বুঝিয়ে দিল, আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির কোনও সুযোগ তারা দিতে চায় না। ফলে আগামী কয়েকদিন রাজ্যের বিভিন্ন স্পর্শকাতর এলাকায় নিরাপত্তা আরও জোরদার হতে পারে বলে প্রশাসনিক সূত্রের ইঙ্গিত।

Related posts

ঝড়-বৃষ্টিতে স্বস্তি, দক্ষিণবঙ্গের ৫ জেলায় ঘণ্টায় ৬০ কিমি দমকা হাওয়ার সতর্কতা

হার মানেননি মমতা, ‘ফ্রি বার্ড’ হয়ে এবার ইন্ডিয়া জোট শক্তিশালী করার বার্তা

ইস্তফা দেবেন না মমতা! ‘রীতি’ ভাঙার ইঙ্গিত, সংবিধান নিয়ে নতুন বিতর্ক