Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
ঝড়-বৃষ্টিতে স্বস্তি, দক্ষিণবঙ্গের ৫ জেলায় ঘণ্টায় ৬০ কিমি দমকা হাওয়ার সতর্কতা - NewsOnly24

ঝড়-বৃষ্টিতে স্বস্তি, দক্ষিণবঙ্গের ৫ জেলায় ঘণ্টায় ৬০ কিমি দমকা হাওয়ার সতর্কতা

দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশির ভাগ জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস।

আবহবিদদের মতে, মে মাসের শুরু থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়ায় অস্থিরতা বজায় রয়েছে। কোথাও হালকা, কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে। আগামী ১৩ মে পর্যন্ত এই পরিস্থিতি চলতে পারে বলে পূর্বাভাস। একই সঙ্গে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলেও জানানো হয়েছে।

গত কয়েক সপ্তাহ ধরেই তাপপ্রবাহে নাজেহাল ছিল দেশের একাধিক রাজ্য। পশ্চিমবঙ্গেও এপ্রিলের মাঝামাঝি সময় থেকে চড়া গরমে ভুগতে হচ্ছিল সাধারণ মানুষকে। তবে এপ্রিলের শেষের দিকে একের পর এক পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবে ঝড়বৃষ্টি শুরু হয়। তার জেরে তাপমাত্রা কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। কলকাতা ও আশপাশের জেলাগুলিতেও গরমের দাপট খানিকটা কমেছে।

শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গের আবহাওয়াও আগামী কয়েক দিন অস্থির থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আগামী ১০ মে পর্যন্ত উত্তরবঙ্গের আট জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিও হতে পারে বলে পূর্বাভাস। আবহাওয়া দফতরের ব্যাখ্যা অনুযায়ী, বর্তমানে মধ্যপ্রদেশ থেকে ছত্তীসগঢ়, উত্তরপ্রদেশ, বিহার হয়ে ঝাড়খণ্ড পর্যন্ত একটি ঘূর্ণাবর্ত বিস্তৃত রয়েছে। পাশাপাশি বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। এই দুইয়ের প্রভাবেই আগামী কয়েক দিন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।

Related posts

অনুমতি ছাড়া বিজয়মিছিল নয়, জেসিবি নামালেই মালিকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা: সিপি অজয় নন্দ

‘দোষীদের দ্রুত গ্রেফতার করুন’ ভোট-পরবর্তী হিংসা রুখতে কড়া বার্তা মুখ্য নির্বাচন কমিশনারের

হার মানেননি মমতা, ‘ফ্রি বার্ড’ হয়ে এবার ইন্ডিয়া জোট শক্তিশালী করার বার্তা