প্রথম পাতা খবর ভোট ঘোষণার আগেই বাংলায় ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, কোন জেলায় সবচেয়ে বেশি?

ভোট ঘোষণার আগেই বাংলায় ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, কোন জেলায় সবচেয়ে বেশি?

139 views
A+A-
Reset

ভোট ঘোষণার আগেই বাংলায় আসছে কেন্দ্রীয় বাহিনী। নির্বাচন কমিশন শনিবার, ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে। তার পরদিনই, অর্থাৎ রবিবার ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে পৌঁছবে বলে কমিশন সূত্রে খবর।

ইতিমধ্যেই বাহিনী মোতায়েনের জেলাভিত্তিক তালিকা চূড়ান্ত হয়েছে। সবচেয়ে বেশি ১৪ কোম্পানি বাহিনী মোতায়েন হচ্ছে পূর্ব মেদিনীপুরে। কলকাতা ও মালদহে মোতায়েন করা হবে ১২ কোম্পানি করে। দক্ষিণ দিনাজপুরে ১০ কোম্পানি, কোচবিহার ও বারাকপুরে ৯ কোম্পানি করে বাহিনী থাকবে।

উত্তরবঙ্গের দার্জিলিং, শিলিগুড়ি, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার-সহ একাধিক জেলায় বাহিনী মোতায়েনের পরিকল্পনা রয়েছে। দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, বসিরহাট, বারুইপুর, ডায়মন্ড হারবার, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়াতেও বাহিনী পাঠানো হবে।

ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল ইতিমধ্যেই পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠক করেছেন। নির্দেশ দেওয়া হয়েছে, বাহিনী এসে বসিয়ে রাখা যাবে না; দ্রুত রুট মার্চ করাতে হবে।

স্বরাষ্ট্র মন্ত্রকের চিঠি অনুযায়ী, মোট ৪৮০ কোম্পানি বাহিনী দুই দফায় মোতায়েন হবে। প্রথম দফায় ২৪০ কোম্পানির মধ্যে থাকবে সিআরপিএফ, বিএসএফ, সিআইএসএফ, আইটিবিপি ও এসএসবি। দ্বিতীয় দফায় ১০ মার্চ আরও ২৪০ কোম্পানি আধাসেনা আসবে।

মার্চের মাঝামাঝি ভোট ঘোষণার সম্ভাবনা জোরালো। তার আগেই নিরাপত্তা জোরদারে কমিশনের তৎপরতা স্পষ্ট।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.