Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
ওয়াকফ সংশোধনী আইন নিয়ে বৈঠকে মুখ্যমন্ত্রী, ১৬ এপ্রিল নেতাজি ইন্ডোরে গুরুত্বপূর্ণ আলোচনা - NewsOnly24

ওয়াকফ সংশোধনী আইন নিয়ে বৈঠকে মুখ্যমন্ত্রী, ১৬ এপ্রিল নেতাজি ইন্ডোরে গুরুত্বপূর্ণ আলোচনা

দেশ জুড়ে কার্যকর হয়েছে ওয়াকফ সংশোধনী আইন। আর তা ঘিরেই রাজ্যের নানা প্রান্তে শুরু হয়েছে প্রতিবাদ-বিক্ষোভ। এই পরিস্থিতিতে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডেকেছেন গুরুত্বপূর্ণ বৈঠক।

আগামী ১৬ এপ্রিল কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই বৈঠক অনুষ্ঠিত হবে। উপস্থিত থাকবেন ইমাম-মৌলবী এবং বিশিষ্ট বুদ্ধিজীবীরা। ওয়াকফ আইন নিয়ে বিস্তারিত আলোচনা হবে ওই দিন।

ইতিমধ্যেই কলকাতার পার্ক সার্কাস ও এসপ্লানেড, মুর্শিদাবাদ-সহ রাজ্যের একাধিক জায়গায় এই আইনের বিরুদ্ধে পথে নেমেছেন বহু মানুষ। প্রতিবাদের ঝড় উঠেছে সামাজিক ও রাজনৈতিক মহলেও।

রাজ্যের মন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর ডাকা বৈঠকে থাকবেন মোয়াজ্জেন ও অন্যান্য ধর্মীয় প্রতিনিধিরাও। এই আইনের বিরুদ্ধে প্রয়োজনে আইনি লড়াই সুপ্রিম কোর্টেও চলবে বলে জানিয়েছেন তিনি। উল্লেখ্য, ওয়াকফ সংশোধনী আইনকে চ্যালেঞ্জ জানিয়ে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে মামলা করেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।

Related posts

ফ্রিজ তালিকার পরও ভোটাধিকার মিলবে? আশার আলো দেখাল সুপ্রিম কোর্ট

পার্থর বাড়িতে ফের ইডি, নিয়োগ মামলায় জিজ্ঞাসাবাদে তৎপর কেন্দ্রীয় সংস্থা

দার্জিলিং চায়ের সংকট গভীরতর! বিজেপির জিআই রক্ষার আশ্বাসে নতুনত্ব কোথায়, প্রশ্ন চা শিল্পের