Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
সান্তা ক্লজ থেকে খ্রিস্টমাস ট্রি…বড়দিনের সঙ্গে জড়িত এই বিষয়গুলি জানেন কি? - NewsOnly24

সান্তা ক্লজ থেকে খ্রিস্টমাস ট্রি…বড়দিনের সঙ্গে জড়িত এই বিষয়গুলি জানেন কি?

২৫ ডিসেম্বর মানেই বড়দিন। ছোট থেকে বড় সকলেই এই উৎসবে মেতে ওঠেন। বড়দিন মানেই ক্রিসমাস ট্রি আর সান্তা ক্লজ। বড়দিনে অনেক কিছু দিয়ে ঘর সাজাই, অনেক গান গাই আমরা। কিন্তু সেগুলির সঙ্গে জড়িত অনেক ইতিহাসই আমাদের অনেকের জানা নেই। তেমনই কয়েকটি তথ্য জেনে নেব এখানে।

১। সান্তা ক্লজের স্লেজ গাড়ি করে উড়ে যাওয়ার চিত্রটি ১৮১৯ সালে সকলের সামনে আসে। এই ছবিটি তৈরি করেছিলেন, ওয়াশিংটন আরভিং নামের এক লেখক। তিনিই হেডলেস হর্সম্যানকে স্বপ্নে দেখেছিলেন।

২। বাচ্চাদের খ্রিস্টমাসের রঙিন আঁকার বই কিনতে উৎসাহিত করার জন্য মন্টগোমেরি ওয়ার্ড ডিপার্টমেন্ট স্টোর ‘রুডল্ফ দ্য রেইনডিয়ার’ বলগাহরিণটিকে একটি বিপণন চমক হিসাবে তৈরি করেছিল।

৩। জানেন কি? পুনর্ব্যবহার করার লক্ষ্যে অনেক জায়গায় খ্রিস্টমাস ট্রি হিসাবে পরিচিত গাছগুলি চিড়িয়াখানা কর্তৃপক্ষ কিনে নেয় ও সেগুলিকে পশুখাদ্য হিসেবে ব্যবহার করা হয়।

৪। খ্রিস্টমাসে সাজানোর জন্য ব্যবহৃত রাংতা বা টিনসেল নামে পরিচিত বস্তুটি ১৬১০ সালে জার্মানিতে আবিষ্কৃত হয়েছিল। তৈরি হয়েছিল সত্যিকারের রুপো দিয়ে।

৫। ব্রেন্দা লি মাত্র ১৩ বছর বয়সে ১৯৫৮ সালে ‘রকিং অ্যারাউন্ড দ্যা খ্রিস্টমাস ট্রি’ গানটি রেকর্ড করেছিলেন। গানটি লিখেছিলেন জনি মার্কস। রেকর্ডটি তৈরি হয়েছিল ডেকা রেকর্ডসের জন্যে। সেই বছর গানটি সাফল্য পায়নি, মাত্র ৫ হাজারটি কপি বিক্রি হয়েছিল।

Related posts

ভোট ঘোষণার আগেই বাংলায় ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, কোন জেলায় সবচেয়ে বেশি?

১৭ মার্চের পরই কি রাজ্যে ভোট ঘোষণা, ক’দফায় হতে পারে ভোট?

যুবসাথীতে ন’দিনে প্রায় ৭৭ লক্ষ আবেদন, বাড়তে পারে আবদনপত্র জমার মেয়াদ