Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
আজ থেকে বারাণসীর ধাঁচে কলকাতায় শুরু গঙ্গা আরতি - NewsOnly24

আজ থেকে বারাণসীর ধাঁচে কলকাতায় শুরু গঙ্গা আরতি

কলকাতা: অবশেষে পূরণ হতে চলেছে মুখ্যমন্ত্রীর স্বপ্ন। বারাণসীর মতো এ বার কলকাতাতেও হবে গঙ্গা আরতি। বৃহস্পতিবার বিকেলে বাজেকদমতলা ঘাটে গঙ্গারতির উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ইতিমধ্যেই সেজে উঠেছে বাজেকদমতলা ঘাট। তৈরি হয়েছে মোট ১১ টি মঞ্চ। ২২ জন পুরোহিত প্রতিদিন আরতী করবেন বলেই জানা যাচ্ছে। বিগত সাতদিন ধরে চলছে মহড়া। অবশেষে এ দিন উদ্বোধন হতে চলেছে গঙ্গা আরতি।

মুখ্যমন্ত্রীর নির্দেশ ছিল উপযুক্ত গঙ্গার ঘাট খুঁজে বের করার। কলকাতা পুরসভা পালন করল সেই দায়িত্ব। সাজিয়ে তোলা হল বাজেকদমতলা ঘাট। বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বৃহস্পতিবার থেকে কলকাতায় শুরু হয়ে যাবে গঙ্গা আরতি। বুধবার শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখতে ঘাটে পৌঁছে গিয়েছিলেন স্বয়ং পুরসভার মেয়র ফিরহাদ হাকিম-সহ পুরসভার আধিকারিকরা।

বাজে কদমতলা ঘাটে তৈরি করা হয়েছে গঙ্গাদেবীর মন্দির। বসেছে মায়ের মূর্তি। গঙ্গা আরতি দেখতে যাতে সাধারণ মানুষকে আর বারাণসী যেতে না হয় সে কারণেই এহেন উদ্যোগ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী। অবশেষে হয়ে গেল তাঁর স্বপ্নপূরণ।

Related posts

‘যে চিঠি মোদী লিখবেন না’—প্রধানমন্ত্রীর বয়ানে তৃণমূলের কটাক্ষপত্র প্রকাশ

এসআইআরে মৃতদের পরিবারের ১ জনকে চাকরি দেবে রাজ্য সরকার, সিদ্ধান্ত মন্ত্রিসভায়

ভোট ঘোষণার আগেই বাংলায় ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, কোন জেলায় সবচেয়ে বেশি?