Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
লালবাজারে করোনা হানা, আক্রান্ত দুই কমিশনার সহ ৫০ পুলিশ - NewsOnly24

লালবাজারে করোনা হানা, আক্রান্ত দুই কমিশনার সহ ৫০ পুলিশ

করোনা। কাউকে সে ভয় করে না। পুলিশ কিংবা লালবাজার, এসব আবার কী! তার কাছে রাম আর রাম ছাগল সবই এক। অন্তত করোনা আবহে এবারের এই পর্বে যেভাবে একের পর এক চার কিংবা ছয় মেরে নিজের ইনিংস সাজাচ্ছে মিস্টার করোনা, তার পর সত্যিই ভগবান ছাড়া আর কোথাও ভরসা রাখতে পারছে না অনেকেই।

সোমবার রাজ্য জুড়ে বিধিনিষেধ শুরুর দিনেই একের পর এক বিপত্তি। কোথাও গোটা হাসপাতাল তো কোথাও আবার সম্পূর্ন ইনস্টিটিউট এর বৃহৎ অংশ, কিছুই প্রায় ছাড়ছে না করোনা।

এভাবেই এবার দেখা গেল সব রকম নিরাপত্তা বেষ্টনী ভেদ করে একদম সরাসরি লালবাজারের অভ্যন্তরে ঢুকে পড়ল করোনা ভাইরাস। আর শুধু ঢুকে পড়া নয়, রীতি মতন তাণ্ডব চালানো বলা যেতেই পারে। কারণ, করোনার থাবায় আক্রান্ত লালবাজারের দুই যুগ্ম কমিশনার ও অতিরিক্ত কমিশনার পদমর্যাদার অফিসার সহ অন্ততপক্ষে ৫০ পুলিশ কর্মী।

খোদ লালবাজারে এভাবে করোনা হানা দেওয়ায় চূড়ান্ত আতঙ্ক ছড়িয়েছে কলকাতার পুলিশ মহলে। মনে করা হচ্ছে পুলিশ আক্রান্ত হওয়ার এই ঘটনা আরও ছড়াবে আর দ্রুত বাড়বে আক্রান্তের সংখ্যাও।

Related posts

মহুয়া মৈত্র ঘুষ-কাণ্ডে মোড়, লোকপালের নির্দেশের অংশে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

ফাল্গুনের শেষে ফের ঝড়বৃষ্টি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে রবিবার থেকে দুর্যোগের পূর্বাভাস

১৪৮ কোটির নতুন ভবন এনআরএসে, নবান্ন থেকে উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী