Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
আইসিএসই ও আইএসসি-র ফলাফল প্রকাশিত, দুই পরীক্ষাতেই এগিয়ে মেয়েরা - NewsOnly24

আইসিএসই ও আইএসসি-র ফলাফল প্রকাশিত, দুই পরীক্ষাতেই এগিয়ে মেয়েরা

নয়াদিল্লি: সোমবার প্রকাশিত হল আইসিএসই ও আইএসসি-র ফলাফল। দুই পরীক্ষাতেই ছাত্রদের তুলনায় সফল ছাত্রীরা।

২০২৪-এর আইসিএসই (দশম শ্রেণি) পরীক্ষায় পাশের হার ৯৯.৪৭ শতাংশ। এ বছরের আইসিএসই-র পরীক্ষায় মেয়েদের পাশের হার ৯৯.৬৫ শতাংশ, সেখানেই ছেলেদের পাশের হার ৯৯.৩১ শতাংশ।

অন্যদিকে, সার্বিকভাবে আইএসসি পরীক্ষায় পাশের হার হল ৯৮.১৯ শতাংশ। আইএসসি-র (দ্বাদশ শ্রেণি) পরীক্ষায় মেয়েদের পাশের হার ৯৮.৯২ শতাংশ, সেখানেই ছেলেদের পাশের হার ৯৭.৫৩ শতাংশ।

আইসিএসই -তে বাংলায় পাশের হার ৯৯.২২ শতাংশ। আর আইএসসি-তে এই হার ৯৭.৮০ শতাংশ। প্রসঙ্গত, এ বছর দশমের ফলাফল পরীক্ষা শেষের ৩৭ এবং দ্বাদশের পরীক্ষা শেষের ৪৮ দিনের মাথায় প্রকাশ করা হল।

Related posts

মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ইমপিচমেন্টের পথে তৃণমূল, শুরু সাংসদদের স্বাক্ষর সংগ্রহ

‘ইভিএমে কারচুপি করবে বলে আমি খবর পেয়েছি’! কমিশন-বিজেপিকে তোপ মমতার, ধরনামঞ্চ থেকে সরব মুখ্যমন্ত্রী

এসআইআর ইস্যুতে সুপ্রিম কোর্টে নতুন আবেদন, মূল মামলার সঙ্গে যুক্ত করার আর্জি মেনেকা গুরুস্বামীর, কবে শুনানি?