Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
এ বার দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে সিবিআই তলব - NewsOnly24

এ বার দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে সিবিআই তলব

নয়াদিল্লি: এ বার সিবিআইয়ের তলব দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। দিল্লির আবগারি দুর্নীতি মামলাতেই জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে তলব করেছে সিবিআই । আগামী ১৬ এপ্রিল, রবিবার সকাল ১১টার সময় দিল্লিতে সিবিআইয়ের সদর দফতরে কেজরিকে হাজিরা দিতে বলা হয়েছে।

আপ নেতা মণীশ সিসোদিয়া ইতিমধ্যেই আবগারি মামলায় সিবিআই এবং ইডি-র জালে জড়িয়েছেন। এই মামলাতেই বর্তমানে জেলবন্দি রয়েছেন সিসোদিয়া। সূত্রের খবর, আবগারি দুর্নীতি মামলায় নতুন কিছু তথ্য-প্রমাণ গোয়েন্দাদের হাতে এসেছে। তার ভিত্তিতেই এবার দিল্লির মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করতে চাইছেন কেন্দ্রীয় গোয়েন্দারা।

দিল্লির আবগারি নীতি মামলার তদন্তে নেমে মণীশ সিসোদিয়াকে গ্রেফতার করা হয়েছিল। এরপর থেকেই সুর চড়াতে শুরু করে আপ। এ বার সরাসরি অরবিন্দ কেজরিওয়ালকে তলব। তবে সিবিআই তলব প্রসঙ্গে এখনও পর্যন্ত কোনো মন্তব্য করেননি দিল্লির মুখ্যমন্ত্রী।

প্রসঙ্গত, কেজরিওয়াল সরকার এই মামলায় ‘সর্বোচ্চ স্তরে’ জড়িত বলে অভিযোগ করে এজেন্সির দাবি, এই নীতি নির্ধারণে কোটি কোটি লাভ করে তা আম আদমি পার্টির গত বছর গোয়ায় নির্বাচনী প্রচারে ব্যবহার করা হয়েছে। যদিও এই অভিযোগ উড়িয়ে দেয়েছে আপ। বিজেপির বিরুদ্ধে তারা রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলেছে।

Related posts

৩ জুন প্রথম কিস্তির টাকা প্রদান! অনলাইনে অন্নপূর্ণা যোজনার ফর্ম আপলোড কী ভাবে রয়েছে বিভ্রান্তি

দক্ষিণবঙ্গে বৃষ্টির বিদায়, বাড়বে গরমের দাপট! উত্তরবঙ্গে ভারী বর্ষণের সতর্কতা

পূর্ণাঙ্গ শুভেন্দু মন্ত্রিসভার শপথ, সদস্য সংখ্যা বেড়ে ৪০! যুক্ত হলেন আরও ৩৫ মন্ত্রী