Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
পূর্ণাঙ্গ শুভেন্দু মন্ত্রিসভার শপথ, সদস্য সংখ্যা বেড়ে ৪০! যুক্ত হলেন আরও ৩৫ মন্ত্রী - NewsOnly24

পূর্ণাঙ্গ শুভেন্দু মন্ত্রিসভার শপথ, সদস্য সংখ্যা বেড়ে ৪০! যুক্ত হলেন আরও ৩৫ মন্ত্রী

অবশেষে পূর্ণাঙ্গ রূপ পেল শুভেন্দু অধিকারী সরকার। সরকার গঠনের এক মাসের মধ্যেই সোমবার লোকভবনে সম্প্রসারিত হল রাজ্য মন্ত্রিসভা। নতুন করে ৩৫ জন মন্ত্রী শপথ নেওয়ায় মন্ত্রিসভার সদস্য সংখ্যা বেড়ে দাঁড়াল ৪০-এ।

রাজ্যপাল আর এন রবির উপস্থিতিতে নতুন মন্ত্রীদের শপথবাক্য পাঠ করানো হয়। সূত্রের খবর, বিকেলে নবনিযুক্ত মন্ত্রীদের মধ্যে দপ্তর বণ্টন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

নতুন মন্ত্রিসভায় রয়েছেন ১৩ জন পূর্ণমন্ত্রী, ৩ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং ১৯ জন প্রতিমন্ত্রী। এছাড়াও আরও কয়েকজনকে বিশেষ দায়িত্ব দেওয়া হতে পারে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।

পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিলেন:

তাপস রায়, মনোজ ওরাওঁ, অর্জুন সিংহ, গৌরীশঙ্কর ঘোষ, দীপক বর্মন, শারদ্বত মুখোপাধ্যায়, অরূপ কুমার দাস, স্বপন দাশগুপ্ত, কল্যাণ চক্রবর্তী, শঙ্কর ঘোষ, অজয় পোদ্দার, দুধকুমার মণ্ডল প্রমুখ।

স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী:

মালতি রাভা রায়, রাজেশ মাহাতো এবং ইন্দ্রনীল খাঁ।

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন:

অশোক দিন্ডা, কৌশিক চৌধুরী, জুয়েল মুর্মু, হরেকৃষ্ণ বেরা, শান্তনু প্রামাণিক, উমেশ রায়, পূর্ণিমা চক্রবর্তী, ভাস্কর ভট্টাচার্য, দিবাকর ঘরামি, নাদিয়ার চাঁদ বাউড়ি, গার্গী দাস ঘোষ, অমিয় কিস্কু, কলিতা মাজি, বিরাজ বিশ্বাস, সুমনা সরকার, আনন্দময় বর্মন, বিশাল লামা, দীপঙ্কর জানা-সহ আরও অনেকে।

উল্লেখ্য, গত ৪ মে বিধানসভা নির্বাচনের ফলাফলে ২৯৪টির মধ্যে ২০৮টি আসন জিতে ক্ষমতায় আসে বিজেপি। এরপর ৯ মে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-সহ পাঁচ মন্ত্রী শপথ গ্রহণ করেন।

সেই প্রথম দফায় মন্ত্রিসভায় জায়গা পেয়েছিলেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পল, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু এবং নিশীথ প্রামাণিক। এতদিন বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব তাঁদের কাঁধেই ছিল। সোমবারের সম্প্রসারণের ফলে প্রশাসনিক দায়িত্ব আরও বিস্তৃতভাবে বণ্টন করা সম্ভব হবে বলে মনে করছে রাজনৈতিক মহল।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নতুন ও অভিজ্ঞ মুখের সমন্বয়ে গঠিত এই মন্ত্রিসভার মাধ্যমে প্রশাসনিক গতি বাড়ানোর পাশাপাশি জেলার প্রতিনিধিত্বকেও গুরুত্ব দিতে চেয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

Related posts

দক্ষিণবঙ্গে বৃষ্টির বিদায়, বাড়বে গরমের দাপট! উত্তরবঙ্গে ভারী বর্ষণের সতর্কতা

ফের বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম, বিল বাড়বে হোটেল-রেস্তোরাঁয়

টানা দ্বিতীয়বার আইপিএল চ্যাম্পিয়ন আরসিবি, পুরস্কারের মঞ্চেও দাপট বৈভব সূর্যবংশীর