Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
করোনা পরিস্থিতিতে ভার্চুয়াল সংসদীয় বৈঠকের দাবি জানিয়ে লোকসভা ও রাজ্যসভায় চিঠি ডেরেকের - NewsOnly24

করোনা পরিস্থিতিতে ভার্চুয়াল সংসদীয় বৈঠকের দাবি জানিয়ে লোকসভা ও রাজ্যসভায় চিঠি ডেরেকের

ডেস্ক: করোনা পরিস্থিতিতে ভার্চুয়াল মাধ্যমে সংসদীয় কমিটির বৈঠক করার আর্জি জানিয়ে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা ও রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডুকে চিঠি দিল তৃণমূল ।


তৃণমূল সাংসদের দাবি, এর আগে গত বছর জুলাই ও অগাস্টে একই দাবিতে চিঠি দেওয়া হয়েছিল। কিন্তু ভার্চুয়ালি সংসদীয় কমিটির সেই বৈঠকের দাবিতে দৃষ্টিপাত করেনি সরকার। ফলে ফের চিঠি দিতে হচ্ছে।দেশে বর্তমানে করোনা সংক্রমণ লাফিয়ে বাড়ছে। সেকথা মনে করিয়ে দিয়ে ডেরেক লিখেছেন, গত ২ সপ্তাহ ধরে দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা ৩ লাখের উপরে। এই পরিস্থিতিতে ভার্চুয়াল মাধ্যমেই বৈঠক হোক। এছাড়া কনসালটেটিভ কমিটি ও সিলেক্ট কমিটির বৈঠকও ভার্চুয়াল মাধ্যমে শুরু করার দাবি জানানো হয়েছে ওই চিঠিতে।

আরও পড়ুন: নতুন পুরনো মিলিয়ে সেজে উঠছে মমতার মন্ত্রিসভা, দেখে নিন তালিকা


তবে সংসদের দুই কক্ষের গোপনীয়তা রক্ষার যে বিধান রয়েছে, তা অক্ষুণ্ণ রেখে সংসদীয় কমিটির বৈঠক শুরু করার দাবি জানিয়েছে তৃণমূল সংসদীয় দল। চিঠির শেষভাগে ডেরেক লিখেছেন, ‘দেশের সঙ্কটজনক পরিস্থিতির কথা মাথায় রেখে এবং পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করেই দ্রুত সংসদীয় কমিটির বৈঠক ডাকা হোক’।

Related posts

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস, সপ্তাহজুড়ে ভিজতে পারে গাঙ্গেয় বঙ্গ

গ্যাস সঙ্কট মোকাবিলায় তেল সংস্থা ও ডিলারদের সঙ্গে জরুরি বৈঠক,  রাজ্যের গ্যাস বাইরে না পাঠানোর অনুরোধ মুখ্যমন্ত্রীর

বৃহস্পতিবার শপথ নেবেন বাংলার নতুন রাজ্যপাল আরএন রবি, থাকবেন মুখ্যমন্ত্রী মমতা, আমন্ত্রিত শুভেন্দুও