Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর, রিখটার স্কেলে মাত্রা ৪.১ - NewsOnly24

ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর, রিখটার স্কেলে মাত্রা ৪.১

রবিবার ভোর সকালে ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু ও কাশ্মীর। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, রবিবার ভোর সোয়া ৫টা নাগাদ জম্মু ও কাশ্মীরে একটি ৪.১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের উৎসস্থল ছিল ৫ কিলোমিটার গভীরে। কয়েক সপ্তাহ আগে, ৪.০ মাত্রার আরেকটি ভূমিকম্পে আঘাত হেনেছিল জম্মু ও কাশ্মীরে।

তবে এ দিনের ভূমিকম্পে এ অঞ্চলে এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ ৩৫.০৬ এবং ৭৪.৪৯ ছিল বলে জানা গেছে।

ইতিমধ্যে, জম্মু ও কাশ্মীর প্রশাসন প্রাকৃতিক দুর্যোগের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতি কমাতে ২০টি জেলায় অত্যাধুনিক ইমার্জেন্সি অপারেশন সেন্টার (EOC) স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে।

Related posts

গ্যাস সরবরাহে টান পড়বে না, মিডডে মিল-হাসপাতালে জোগান নিশ্চিত করতে এসওপি জারি নবান্নের

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে নোটিসে সই ১৯৩ সাংসদের

টলিউডের ৭ হাজার টেকনিশিয়ানের জন্য স্বাস্থ্যসাথী সুবিধা, দেবের উদ্যোগে সাড়া দিলেন মুখ্যমন্ত্রী