Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
ভূমিকম্পে কাঁপল দক্ষিণবঙ্গ, কলকাতাতেও কম্পন অনুভূত - NewsOnly24

ভূমিকম্পে কাঁপল দক্ষিণবঙ্গ, কলকাতাতেও কম্পন অনুভূত

সাতসকালে ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণবঙ্গের উপকূলীয় অঞ্চল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.১। কম্পন অনুভূত হয়েছে কলকাতা, ওড়িশা এবং বাংলাদেশেও।

জাতীয় ভূকম্পন পরিমাপকেন্দ্র জানিয়েছে, মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে এই ভূমিকম্প হয়। উৎসস্থল বঙ্গোপসাগর এবং কেন্দ্রস্থল ছিল ৯১ কিলোমিটার গভীরে। পূর্ব মেদিনীপুরের হলদিয়া, কাঁথি, দিঘা-সহ উপকূলবর্তী এলাকায় কম্পন অনুভূত হয়েছে।

এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সমুদ্রের পরিস্থিতি সম্পর্কে সরকারি তথ্যও মেলেনি। এর আগে, গত সপ্তাহে দিল্লি এবং সংলগ্ন অঞ্চলেও ভূমিকম্প হয়, যার মাত্রা ছিল ৪।

Related posts

রাজ্যের জনবিন্যাসে বড় পরিবর্তন এসেছে! জনগণনার সূচি জানিয়ে এর গুরুত্ব বোঝালেন

বেহালায় নাবালিকাকে মাদক খাইয়ে গণধর্ষণের অভিযোগ, শাস্তি চেয়ে হোক ‘রাতদখল’ উঠছে দাবি

কালবৈশাখীর দাপটে ভিজল কলকাতা, দক্ষিণবঙ্গের ৬ জেলায় লাল সতর্কতা