Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
এয়ারফোর্সকে ৬-১ গোলে উড়িয়ে জয়ের হ্যাটট্রিক ইস্টবেঙ্গলের - NewsOnly24

এয়ারফোর্সকে ৬-১ গোলে উড়িয়ে জয়ের হ্যাটট্রিক ইস্টবেঙ্গলের

ডুরান্ড কাপে রবিবার নিয়মরক্ষার ম্যাচে এয়ারফোর্সকে হারিয়ে ছন্দ বজায় রাখল ইস্টবেঙ্গল। কিশোরভারতী স্টেডিয়ামে অস্কার ব্রুজোর দল ৬-১ ব্যবধানে জয় তুলে নেয়। যদিও প্রথমার্ধে একাধিক গোলের সুযোগ নষ্ট করায় খানিকটা চিন্তিত হতে পারেন লাল-হলুদ কোচ।

খেলার শুরুতেই আক্রমণাত্মক মেজাজে নামে ইস্টবেঙ্গল। ২ মিনিটে টানা দুই কর্নার থেকে গোলের সুযোগ পেলেও এয়ারফোর্স গোলকিপার শিবিন রাজ রক্ষা করেন দলকে। ৬ মিনিটে হামিদ আহদাদের গোলে এগিয়ে যায় লাল-হলুদ শিবির। এরপর সুযোগ হাতছাড়া হলেও ১৫ মিনিটে বিপিন সিং দৃষ্টিনন্দন গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। তবে আমন খানের গোলে ব্যবধান কমায় এয়ারফোর্স। প্রথমার্ধ শেষ হয় ২-১ স্কোরলাইনে।

দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে ইস্টবেঙ্গল। ৬৩ মিনিটে আনোয়ার আলির হেডে তৃতীয় গোল, ৬৭ মিনিটে বদলি বাসিম রশিদের দূরপাল্লার শটে চতুর্থ গোল। ৮৪ মিনিটে ক্রেসপোর গোলে স্কোর হয় ৫-১। শেষ মুহূর্তে ৯১ মিনিটে ডেভিডের গোলে বড় জয় নিশ্চিত করে ইস্টবেঙ্গল।

লিগ পর্বে মোট ১২ গোল করে আত্মবিশ্বাসে ভরপুর লাল-হলুদ এখন কোয়ার্টার ফাইনালের প্রস্তুতিতে নামছে।

Related posts

ভোটগণনার আগেই আইনি লড়াই! কমিশনের সিদ্ধান্তে হাই কোর্টে জোড়া মামলা

ভোটের রাতে রেকর্ড বৃষ্টি, ৫৪ মিমি জলে ভিজল কলকাতা—রবিবার পর্যন্ত ঝড়বৃষ্টির পূর্বাভাস

এসআইআর-এর বিরুদ্ধে ‘নীরব প্রতিবাদ’ ইভিএমে! মতুয়া গড়ে এ বার রেকর্ড ভোট