Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
নিরাপত্তা বাড়ল শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর, ‘ওয়াই’ থেকে ‘জেড’ ক্যাটাগরি - NewsOnly24

নিরাপত্তা বাড়ল শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর, ‘ওয়াই’ থেকে ‘জেড’ ক্যাটাগরি

রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। প্রতীকী ছবি

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভের মুখে পড়ার পর শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর নিরাপত্তা বাড়ানো হল। আগে তিনি ‘ওয়াই’ ক্যাটাগরির নিরাপত্তা পেতেন, এবার তা বাড়িয়ে ‘জেড’ ক্যাটাগরির করা হয়েছে।

গত শনিবার ওয়েবকুপার একটি বৈঠকে যোগ দিতে গিয়ে প্রবল বিক্ষোভের মুখে পড়তে হয় শিক্ষামন্ত্রীকে। ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আন্দোলনরত ছাত্রদের বিক্ষোভ চরম আকার নেয়। অভিযোগ, বিক্ষোভ চলাকালীন শিক্ষামন্ত্রীর গাড়ির ‘লুকিং গ্লাস’ ভেঙে দেওয়া হয়, এমনকি ইটও ছোড়া হয়। এই পরিস্থিতিতে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাঁকে এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে যাওয়া হয়।

এই ঘটনার পরই তাঁর নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নেয় প্রশাসন।

Related posts

পাহাড়ে প্রার্থী দিচ্ছে না তৃণমূল, দার্জিলিং-কালিম্পং-কার্শিয়াংয়ে অনীত থাপার দলকে সমর্থন

নন্দীগ্রামে শুভেন্দুর বিরুদ্ধে তৃণমূলের চমক, প্রার্থী বিজেপি ছেড়ে আসা ভূমিপুত্র পবিত্র কর

তুফানগঞ্জে চমক! প্রাক্তন পেসার শিবশংকর পালকে প্রার্থী করতে চলেছে তৃণমূল