Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
রাজ্য সরকারি কর্মচারীদের ভাতা, পেনশন বৃদ্ধি করল নবান্ন - NewsOnly24

রাজ্য সরকারি কর্মচারীদের ভাতা, পেনশন বৃদ্ধি করল নবান্ন

কলকাতা: রাজ্য সরকারি কর্মচারীদের একাধিক ভাতা-সহ পেনশন বাড়ল। সোমবার নবান্ন থেকে এই সংক্রান্ত ঘোষণা করেন রাজ্যের মন্ত্রী মানস ভুঁইঞা।

জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী অর্থবর্ষ থেকে অ্যাড হক বোনাস বাবদ রাজ্য় সরকারি কর্মচারীরা সর্বোচ্চ ৫৩ হাজার টাকা পাবেন। উৎসব ভাতা ১৪ হাজার থেকে বেড়ে হল সর্বোচ্চ ১৬ হাজার টাকা। এক্সগ্রাসিয়া স্বরূপ রাজ্য সরকারি কর্মীরা সর্বোচ্চ পাবেন ২ হাজার ৯০০ টাকা। এতদিন তাঁরা পেতেন ২ হাজার ৭০০ টাকা। অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মীদের পেনশন সর্বাধিক ৩২ হাজার থেকে বেড়ে দাঁড়াল ৩৩ হাজার টাকা।

ডিএ আন্দোলনের মাঝেই নবান্নের এই ঘোষণায় খুশির আমেজ সরকারি কর্মচারীদের মধ্যে। স্বস্তিতে অবসরপ্রাপ্ত সরকারি কর্মীরাও।

Related posts

২০০৬-এর স্মৃতি ফিরিয়ে মেট্রো চ্যানেলে ধর্না মমতার, এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশনকে তোপ

বঙ্গোপসাগরের জলীয় বাষ্পে বদলাচ্ছে আবহাওয়া, রবিবার থেকে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

ভোটের আগে বাংলায় নতুন রাজ্যপাল আর এন রবি, অতিরিক্ত দায়িত্বে প্রাক্তন গোয়েন্দা আধিকারিক