Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
অবশেষে নিজাম প্যালেসে সিবিআইয়ের মুখোমুখি অনুব্রত - NewsOnly24

অবশেষে নিজাম প্যালেসে সিবিআইয়ের মুখোমুখি অনুব্রত

জল্পনার অবসান, অবশেষে নিজাম প্যালেসে সিবিআইয়ের মুখোমুখি অনুব্রত। বৃহস্পতিবার নিজাম প্যালেসে হাজিরা দিলেন। গতকালই তিনি আইনজীবী মারফত সিবিআই-কে জানিয়েছিলেন যে এদিন তিনি সিবিআই কার্যালয়ে হাজিরা দিতে চান জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে। সেই সঙ্গে এটাও জানিয়ে দিয়েছিলেন বেলা সাড়ে ১০টা নাগাদ তিনি হাজিরা দেবেন নিজাম প্যালেসে।

এর আগে শারীরিক অসুস্থতার কারণ দর্শিয়ে বার বার হাজিরা এড়িয়ে গেলেও, শেষমেশ বৃহস্পতিবার ১৯ মে সকাল ৯টা বেজে ৫০মিনিটে নিজাম প্যালেসে CBI দফতরে পৌঁছলেন ‘কেষ্ট’। সময়ের আগেই CBI দফতরে পৌঁছে যান তিনি। তবে দেখা যায়, বাঁ হাত দিয়ে চেপে আছেন বুক।

এর আগে একের পর এক তলবি চিঠি পেয়েও সিবিআই দফতরে গিয়ে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হননি অনুব্রত। বারবার শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সিবিআই ডাক ফিরিয়েছেন তৃণমূল নেতা। এমনকী সিবিআই তলবে কলকাতায় এসেও হাজিরা এড়িয়ে তিনি ভর্তি হয়েছেন এসএসকেএমে। বার বার সিবিআইয়ের তলব এড়িয়ে এ বার অবশ্য নিজেই সিবিআইয়ের মুখোমুখি হওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন অনুব্রত

Related posts

‘বন্ধ দরজা খুলছে’, এসআইআর ইস্যুতে সাময়িকভাবে ধরনা তুলে নিলেন মুখ্যমন্ত্রী

কত দফায় ভোট হবে বাংলায়? সাংবাদিক বৈঠকে যা জানালেন মুখ্য নির্বাচন কমিশনার

ভোটার তালিকা নিয়ে সিদ্ধান্ত হাই কোর্টেরই, অভিযোগ শুনতে গঠিত হবে ট্রাইবুনাল