প্রথম পাতা খবর আপত্তিকর মন্তব্য, শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগ দায়ের সাইবার ক্রাইম থানায়

আপত্তিকর মন্তব্য, শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগ দায়ের সাইবার ক্রাইম থানায়

573 views
A+A-
Reset

গোঘাট: প্রাক্তন তৃণমূল বিধায়ক মানস মজুমদারের নামে বেআইনি অর্থ লেনদেনের বিতর্কিত মন্তব্য করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর সেই মন্তব্যের পর গোঘাটের এক ব্যক্তি ফেসবুকে তাঁর নাম জড়িয়ে আরও একটি মানহানিকর পোস্ট করেন। দু’জনের বিরুদ্ধে কামারকুণ্ডুতে সাইবার ক্রাইম পুলিশ থানায় অভিযোগ দায়ের করেন প্রাক্তন বিধায়ক।

ঘটনার সূত্রপাত গত ৩১ জুলাই ডানকুনিতে বিজেপির একটি দলীয় সভায়। শুভেন্দু সেখানে বলেছিলেন, “গোঘাটের প্রাক্তন তৃণমূল বিধায়ক মানস মজুমদার ও তৃণমূলের যুব নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায় এই জেলায় পার্থ চট্টোপাধ্যায়ের কালেক্টর।”

আর সেই মন্তব্যের পরই সোশ্যাল মিডিয়ায় কেশব মজুমদার নামে গোঘাটের এক বাসিন্দা কিছু ছবি দিয়ে একটি পোস্ট করেন। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, গোঘাটের প্রাক্তন তৃণমূল বিধায়ক মানস ও হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মনোজ চক্রবর্তীর ছবি দিয়ে পোস্ট করা হয়। যা ভাইরাল হয়ে যায় মুহূর্তের মধ্যে।

জানা গিয়েছে, শুভেন্দু ও কেশব মজুমদারের নামে অভিযোগ দায়ের করেন মানস। তাঁর অভিযোগ, শুভেন্দু অধিকারীর বক্তব্যে জনমানসে তাঁর সম্বন্ধে ভুল বার্তা যাচ্ছে। এতে তাঁর সম্মানহানি হয়েছে। তাই শুভেন্দু অধিকারী এবং কেশব মজুমদারের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হোক।

আরও পড়ুন: জঙ্গি-যোগ! মুম্বই থেকে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার ডায়মন্ড হারবারের ২

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.