Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
ভোররাতে বাড়িতে আগুন, উলুবেড়িয়ায় ঘুমের মধ্যে ঝলসে মৃত শিশু-সহ দম্পতি - NewsOnly24

ভোররাতে বাড়িতে আগুন, উলুবেড়িয়ায় ঘুমের মধ্যে ঝলসে মৃত শিশু-সহ দম্পতি

হাওড়া ফুল বাজারের কাছে আগুন। প্রতীকী ছবি

রবিবার ভোররাতে আচমকাই বাড়িতে আগুন লেগে মৃত্যু হল এক বছরের শিশু সন্তান-সহ দম্পতির। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে হাওড়া জেলার উলুবেড়িয়ায়।

এ দিন ভোরে উলুবেড়িয়া পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের পারিজাত পদ্মপুকুর এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডের সময় গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন ওই দম্পতি এবং তাঁদের একমাত্র সন্তান। ঘুমের মধ্যেই জীবন্ত দগ্ধ হন তাঁরা।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। আগুন নিয়ন্ত্রণে আসার পর বাড়ির ভিতরে ঢোকেন পুলিশ ও দমকল কর্মীরা। ঘরের ভিতর থেকে ইয়াসিন মল্লিক (৩৩), তাঁর স্ত্রী মইমা বেগম (২৫) এবং তাঁদের শিশুকন্যা হুমাইরা খাতুন (১)-এর দেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ এবং দমকলের প্রাথমিক অনুমান, এই অগ্নিকাণ্ডের ঘটনা শর্ট সার্কিট থেকেই ঘ‌টেছে। পুরো ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।

Related posts

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস, সপ্তাহজুড়ে ভিজতে পারে গাঙ্গেয় বঙ্গ

গ্যাস সঙ্কট মোকাবিলায় তেল সংস্থা ও ডিলারদের সঙ্গে জরুরি বৈঠক,  রাজ্যের গ্যাস বাইরে না পাঠানোর অনুরোধ মুখ্যমন্ত্রীর

বৃহস্পতিবার শপথ নেবেন বাংলার নতুন রাজ্যপাল আরএন রবি, থাকবেন মুখ্যমন্ত্রী মমতা, আমন্ত্রিত শুভেন্দুও