Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
গুরুতর অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে ভর্তি হাসপাতালে - NewsOnly24

গুরুতর অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে ভর্তি হাসপাতালে

কলকাতা: শনিবার সকাল থেকেই প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থার অবনতি হয়। শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয় বিকেলে। আলিপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় প্রাক্তন মুখ্যমন্ত্রীকে।

শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরে ভুগছেন বুদ্ধদেববাবু। গত কয়েক দিন ধরে জ্বর, শ্বাসকষ্ট ছিল তাঁর।  সকাল থেকে রক্তে অক্সিজেনের মাত্রা ৭০-এর নীচে নেমে যায়, সঙ্গে শ্বাসকষ্ট। তাঁকে হাসপাতালে ভর্তি করার মতো পরিস্থিতি তৈরি হয়।

বালিগঞ্জের পাম অ্যাভিনিউ থেকে গ্রিন করিডর করে তাঁকে আলিপুরের বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয়।

হাসপাতাল সূত্রে খবর, বুদ্ধদেব ভট্টাচার্য গুরুতর অসুস্থ। রক্তে অক্সিজেন বিপজ্জনক মাত্রায় নেমে গিয়েছে বলে জানা যাচ্ছে। তবে হাসপাতাল থেকে এখনও পর্যন্ত কোনও মেডিক্যাল বুলেটিন প্রকাশ করা হয়নি। ফলে শারীরিক অবস্থা কতটা গুরুতর, তা এখনও স্পষ্ট নয়।

Related posts

‘এটা কি অবাধ নির্বাচন?’ মিত্র ইনস্টিটিউশনে ভোট দিয়ে বিস্ফোরক অভিযোগ মমতার, তবু জয়ে প্রত্যায়ী

বিক্ষিপ্ত ঘটনা ছাড়া দ্বিতীয় দফা মোটের উপর শান্তিপূর্ণ, পূর্ব বর্ধমানে সবচেয়ে বেশি ভোটদানের হার

ভোটের দিনেই বৃষ্টি শুরু, কলকাতা-সহ রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির সতর্কতা