Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
বুধ থেকেই বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির পূর্বাভাস - NewsOnly24

বুধ থেকেই বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির পূর্বাভাস

ডেস্ক: বুধবার থেকেই রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস । বুধ ও বৃহস্পতিবার বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। বজ্রবিদ্যুৎসহ  ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের একাধিক জেলাতেও।  সেক্ষেত্রে পাহাড়ের দিকে নামতে পারে ধস। নদীর জলস্তর বৃদ্ধি হওয়ায় নীচু এলাকাও জলের তলায় চলে যাওয়ার আশঙ্কাও রয়েছে।


একটি নিম্নচাপ অক্ষরেখা বাংলা সংলগ্ন রাজ্যে বিস্তার লাভ করেছে। এই প্রেক্ষাপটে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে প্রবল ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাতের পূর্বাভাসও দিয়েছে আইএমডি (IMD)।


দক্ষিণবঙ্গের আকাশে রোদ-মেঘের লুকোচুরি চলবে। সোম ও মঙ্গলবার বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে। বুধবার থেকে বাড়বে বৃষ্টি। বৃহস্পতিবারও বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম জেলায় মূলত ভারী বৃষ্টির সর্তকতা জারি করেছে আবহাওয়া দপ্তর। তবে জলীয় বাষ্প বেশি থাকায় বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। সপ্তাহভর বৃষ্টি চলবে উত্তরবঙ্গেও। বুধবার দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং, জলপাইগুড়ি, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে অতি ভারী বৃষ্টির সর্তকতা জারি।

আরও পড়ুন: #ModiBabuPetrolBekabu, পেট্রোপণ্যের রেকর্ড বৃদ্ধি নিয়ে মোদীকে বিঁধলেন অভিষেক


আবহাওয়া দফতরের তরফে আরও জানানো হয়েছে, ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে হিমালয়ের পাদদেশ সংলগ্ন পশ্চিমবঙ্গ, বিহার, অসম ও মেঘালয়েও। উত্তর-পূর্ব ভারতের রাজ্য মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা ও অরুণাচলপ্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। ভারী বৃষ্টি হবে ঝাড়খণ্ড এবং ওড়িশাতেও।

Related posts

মোদির ব্রিগেড সভা ঘিরে কলকাতায় যান নিয়ন্ত্রণ, একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

মুন্ডা-কোরা-ডোম-সহ ৫ জনগোষ্ঠীর জন্য উন্নয়ন বোর্ড গঠনের ঘোষণা মমতার

যুবসাথীর টাকা না পেয়ে অভিযোগ, দ্রুত সমাধানের নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের