Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
৩ মার্চ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, এই শেষবার রেগুলার কোর্স - NewsOnly24

৩ মার্চ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, এই শেষবার রেগুলার কোর্স

কলকাতা: ৩ মার্চ থেকে শুরু হচ্ছে এই বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। মোট ৫ লক্ষ ৯ হাজার ছাত্রছাত্রী এবার পরীক্ষা দেবে। পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রদের তুলনায় ৪৭ হাজার ৬৭১ জন বেশি ছাত্রী রয়েছে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বুধবার এক সাংবাদিক বৈঠকে একথা জানান। তিনি বলেন, ২০২৩ সালে যারা মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছিলেন এবার তার থেকে প্রায় ৫৫ হাজার কম পরীক্ষার্থী পরীক্ষায় বসছেন।

সকাল দশটায় পরীক্ষা শুরুর পাঁচ মিনিট আগে পরীক্ষার্থীদের সামনে প্রশ্নপত্র খোলা হবে। ২৩টা জেলার মোট ২ হাজার ৮৯ টা কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে। ১৩৬ টা কেন্দ্রকে স্পর্শকাতর হিসাবে চিহ্নিত করা হয়েছে। ৫২৮ জন বিশেষ ভাবে সক্ষম পরীক্ষার্থী রাইটার এবং অতিরিক্ত সময় নিয়ে পরীক্ষা দেবে।

পরীক্ষার জন্যে পর্ষদের তরফে একটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। এর নম্বর হলো – ০৩৩ ২৩৩৭০৭৯২।

উল্লেখ্য, রেগুলার কোর্সে এই বছরই শেষ বারের জন্য উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া হচ্ছে। আগামী বছর থেকে সেমেস্টার ব্যবস্থায় পরীক্ষা নেওয়া হবে।

Related posts

‘এম ফ্যাক্টর’-এ ভরসা তৃণমূলের, প্রথম দফার পরই বাড়তি আসনের দাবি শাসক শিবিরে

মুখ্য নির্বাচন কমিশনারকে সরাতে ফের বিরোধীদের উদ্যোগ, রাজ্যসভায় ইমপিচমেন্ট প্রস্তাব জমা

২৭ লক্ষ আবেদন, নিষ্পত্তি মাত্র ১৩৯! এসআইআর ইস্যুতে হাই কোর্টে যাওয়ার পথ খুলে দিল সুপ্রিম কোর্ট