Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার কীভাবে মূল্যায়ন? জানাল পর্ষদ ও সংসদ - NewsOnly24

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার কীভাবে মূল্যায়ন? জানাল পর্ষদ ও সংসদ

কলকাতা: করোনা পরিস্থিতির জন্য মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা আগেই বাতিল হয়ে গিয়েছে। মূল্যায়নের ভিত্তিতে কী ভাবে ফল প্রকাশ করা হবে সেই বিষয়টি নিয়ে চিন্তাভাবনা শুরু করে  সংসদ ও পর্ষদ। শুক্রবার এদিন মাধ্যমিক শিক্ষা পর্ষদ ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সাংবাদিক বৈঠকে জানাল মূল্যায়নের পদ্ধতি।


 মাধ্যমিক
এদিন পর্যদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানান, মাধ্যমিকের মূল্যায়ন হবে ৫০-৫০ ফর্মুলায়। ২০২১-সালের মাধ্যমিক পরীক্ষার মূল্যায়ন হবে, নবম শ্রেণি ফলাফলের ৫০ শতাংশ এবং দশম শ্রেণির অ্যাসেসমেন্ট টেস্টের নম্বরের ৫০ শতাংশ যোগ করে। কোনও পরীক্ষার্থী এই মূল্যায়নে সন্তুষ্ট না হলে, পরিস্থিতি স্বাভাবিক হলে সে পরীক্ষায় বসার সুযোগ পাবে।  

উচ্চমাধ্যমিক
সংসদের সভাপতি মহুয়া দাস জানান, উচ্চমাধ্যমিকের মূল্যায়ন হবে ২০১৯ সালের মাধ্যমিক পরীক্ষায় সবচেয়ে বেশি নম্বর পাওয়া চারটি বিষয়ের ৪০ শতাংশ নম্বর, এর সঙ্গে যোগ হবে ২০২০ সালের একাদশ শ্রেণির লিখিত পরীক্ষার ৬০ শতাংশ নম্বর এবং দ্বাদশ শ্রেণির প্র্যাক্টিক্যাল পরীক্ষার নম্বর। এক্ষেত্রেও কোনও পরীক্ষার্থী সন্তুষ্ট না হলে, পরিস্থিতি স্বাভাবিক হলে, তিনিও পরীক্ষায় বসার সুযোগ পাবেন। 

জানানো হয়েছে, ‘দ্বাদশের প্রজেক্টের ২০ নম্বর, প্র্যাক্টিক্যালের ৩০ নম্বর ধরে মূল্যায়ন হবে। মূল্যায়নে সন্তুষ্ট না হলে পরিস্থিতি স্বাভাবিকের পর বসা যাবে পরীক্ষায়। পরীক্ষায় বসলে, সেই পরীক্ষার রেজাল্টই চূড়ান্ত বিবেচিত হবে বলে জানিয়েছে উচ্চমাধ্যমিক সংসদ। ২৩ জুনের মধ্যে স্কুলগুলিকে পরীক্ষার নম্বর জমা দিতে হবে। সবাই সহযোগিতা করলে জুলাইয়ের মধ্যে রেজাল্ট প্রকাশ করা যাবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন: বিজেপি ঘনিষ্ঠ বিচারপতি কৌশিক চন্দ, নন্দীগ্রাম মামলার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন ডেরেক কুণাল

 মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক দু’ক্ষেত্রেই মূল্যায়নে সন্তুষ্ট না হলে পরিস্থিতি স্বাভাবিক হলে লিখিত পরীক্ষা নেওয়া হবে পড়ুয়াদের। তবে সে ক্ষেত্রে লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরই চূড়ান্ত বলে গণ্য হবে। মূল্যায়নের নম্বর সে ক্ষেত্রে কার্যকর হবে না।

এদিন সংসদের তরফে জানানো হয় বিভিন্ন স্তরে আলাপ আলোচনা করে বিশিষ্ট শিক্ষাবিদদের মতামত নিয়ে সাধারণ মানুষের মত নিয়েই এই ‘ছাত্র বান্ধব’ মূল্যায়ন ‘ফর্মুলা’ তাঁরা চূড়ান্ত করেছেন ছাত্র ছাত্রীদের জন্য। তবুও কোনও ছাত্রের এতে অসন্তোষ থাকলে তাঁদের পরিস্থিতি বিচার করে পরবর্তীতে লিখিত পরীক্ষার মাধ্যমে উচ্চ মাধ্যমিক দেওয়ার সুযোগও দেবে সংসদ।

Related posts

মোদির ব্রিগেড সভা ঘিরে কলকাতায় যান নিয়ন্ত্রণ, একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

মুন্ডা-কোরা-ডোম-সহ ৫ জনগোষ্ঠীর জন্য উন্নয়ন বোর্ড গঠনের ঘোষণা মমতার

যুবসাথীর টাকা না পেয়ে অভিযোগ, দ্রুত সমাধানের নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের