Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
রবিবার দুর্ঘটনার কবলে হাওড়া-পুরী বন্দে ভারত, সোমে ট্রেন বাতিলের ঘোষণা - NewsOnly24

রবিবার দুর্ঘটনার কবলে হাওড়া-পুরী বন্দে ভারত, সোমে ট্রেন বাতিলের ঘোষণা

কলকাতা: সোমবার (২২ মে) বাতিল করা হয়েছে হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস। আপ ও ডাউন- উভয় রুটেই ট্রেন বাতিল করা হয়েছে। রবিবার সন্ধ্যায় ওডিশার জাজপুরের কাছে দুর্ঘটনার কবলে পড়ে বন্দে ভারত এক্সপ্রেস। সে কারণেই এই ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রেলসূত্রে খবর, ২২ মে হাওড়া-পুরী ও পুরী-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রীদের টিকিটের পুরো টাকা ফেরত দেওয়া হবে বলে রবিবারই ঘোষণা করেছে রেল কর্তৃপক্ষ। শীঘ্রই ট্রেনের সম্পূর্ণ টাকা ফেরত দেওয়া হবে বলে রেলের তরফে জানানো হয়েছে।

শনিবারই বাণিজ্যিক ভাবে যাত্রা শুরু হয় হাওড়া-পুরী বন্দে ভারতের। রবিবার হাওড়াগামী সেই ট্রেন দুর্ঘটনাগ্রস্ত হয়। তিন ঘণ্টারও বেশি সময় ধরে যাত্রীরা আটকে পড়েন। প্রবল ঝড়ের দাপটে গাছের সঙ্গে ধাক্কা লাগে বন্দে ভারতের। ভেঙে যায় প্যান্টোগ্রাফ। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় ট্রেনটিতে। ইঞ্জিন বিকল হয়ে দাঁড়িয়ে যায় বন্দে ভারত।

রেলের তরফে জানানো হয়েছে, রবিবার ঝড়-বৃষ্টিতে ট্রেনের যা ক্ষতি হয়েছে, তা সারাতেই সোমবার বন্দে ভারত বাতিল থাকবে। ক্ষতিগ্রস্ত রেকটি মেরামতির জন্য সেটি ইন্টিগ্রেটেড কোচ ফ্যাক্টরিতে পাঠানো হচ্ছে। সেজন্যই সোমবার ট্রেনটির পরিষেবা বাতিল করা হল বলে ইস্ট-কোস্ট রেলের তরফে জানানো হয়।

Related posts

ভোটের আগে জল্পনা বাড়াচ্ছে ‘বিবেচনাধীন’ ভোটার ইস্যু, সময়ে হবে কি বিধানসভা ভোট?

বিজেপি ছেড়ে তৃণমূলে মতিউর রহমান, মালদহে শক্তিবৃদ্ধি ঘাসফুল শিবিরের

লোকসভার স্পিকার অপসারণের প্রস্তাবে সমর্থন তৃণমূলের, বিরোধীদের সঙ্গে একজোট