Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
বুকিং শুরু হাওড়া-পুরী বন্দে ভারতের, ভাড়া কত - NewsOnly24

বুকিং শুরু হাওড়া-পুরী বন্দে ভারতের, ভাড়া কত

কলকাতা: আগামীকাল (বৃহস্পতিবার) পুরী থেকে উদ্বোধনী যাত্রা শুরু করছে হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস। শনিবার থেকে শুরু হবে যাত্রী পরিষেবা। বুধবার থেকেই শুরু হয়েছে টিকিট বুকিং।

দক্ষিণ-পূর্ব রেল সূত্রে খবর, বৃহস্পতিবার হাওড়া-পুরী রুটে উদ্বোধন হবে রাজ্যের দ্বিতীয় সেমি-হাইস্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস। ২২৮৯৫ হাওড়া-পুরী ট্রেনটি হাওড়া থেকে ছাড়বে সকাল ৬টা ১০ মিনিটে। পুরী পৌঁছবে দুপুর ১২টা ৩৫ মিনিটে। পুরী থেকে ওই দিনই দুপুর ১টা ৫০ মিনিটে ছাড়বে ২২৮৯৬ বন্দে ভারত। হাওড়া পৌছবে রাত ৮টা ৩০ মিনিটে। শুধু বৃহস্পতিবারই চলবে না ট্রেন।

বন্দে ভারতের চেয়ার কারে হাওড়া থেকে পুরী যেতে খরচ পড়বে ১ হাজার ২৬৫ টাকা। এগজিকিউটিভ ক্লাসে ভাড়া ২ হাজার ৪২০ টাকা।

এখন পুরী যাওয়ার জন্য হাওড়া এবং শিয়ালদহ স্টেশন থেকে যে সমস্ত দূরপাল্লার ট্রেন চলাচল করে, সেখানে সময় লাগে প্রায় ৮ ঘণ্টা। বন্দে ভারতে করে গেলে অনেকটাই সময় বাঁচবে। এ বার সাড়ে ৬ ঘণ্টায় জগন্নাথ-দর্শন!

Related posts

‘যে চিঠি মোদী লিখবেন না’—প্রধানমন্ত্রীর বয়ানে তৃণমূলের কটাক্ষপত্র প্রকাশ

এসআইআরে মৃতদের পরিবারের ১ জনকে চাকরি দেবে রাজ্য সরকার, সিদ্ধান্ত মন্ত্রিসভায়

ভোট ঘোষণার আগেই বাংলায় ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, কোন জেলায় সবচেয়ে বেশি?