Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
প্রাকৃতিক দুর্যোগে বিপত্তি! পুরী থেকে হাওড়াগামী বন্দে ভারত এক্সপ্রেস বিকল - NewsOnly24

প্রাকৃতিক দুর্যোগে বিপত্তি! পুরী থেকে হাওড়াগামী বন্দে ভারত এক্সপ্রেস বিকল

কলকাতা: প্রকৃতির রোষে পড়ল পুরী থেকে হাওড়াগামী বন্দে ভারত এক্সপ্রেস। জাজপুর স্টেশন পেরনোর পর বিকল সদ্য চালু হওয়া এই সেমি-হাইস্পিড ট্রেন!

পুরী থেকে হাওড়া ফিরছিল বন্দে ভারত এক্সপ্রেস। প্রবল ঝড়বৃষ্টির মাঝে জাজপুর কেওনঝড় রোড স্টেশনের কাছে বৈতরণী নদীর লোহার ব্রিজের উপর মাঝনদীতে দাঁড়িয়ে যায় ট্রেনটি। যাত্রীদের একাংশের দাবি, বজ্রপাতে ও গাছ পড়ে কার্যত ট্রেনের সামনের অংশের কাচ ভেঙে গিয়েছে। প্যান্টোগ্রাফও ক্ষতিগ্রস্ত। যার জেরে বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। ঘণ্টার পর ঘণ্টা ধরে অন্ধকারে ট্রেনের মধ্যে যাত্রীরা। চরম ভোগান্তির মুখে পড়েছেন তাঁরা। এক ইউটিউবার ভিডিও পোস্ট করে দাবি করেন, পাইলট কেবিনের উইন্ডশিল্ডেও চিড় ধরেছে। সি৩ (চেয়ার কার) এবং সি১২ (চেয়ার কার) কোচের বাঁ-দিকের একটি করে জানালাতেও চিড় ধরেছে

তবে রেলের তরফে অতি দ্রুত সাহায্য পাঠানো হয়। দক্ষিণ পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক আদিত্য চৌধুরি বলেন, সব দিক খতিয়ে দেখা হচ্ছে, ইতিমধ্যেই উদ্ধারকারী দল ও ইঞ্জিনিয়ারদের পাঠানো হয়েছে।

রেল সূত্রে খবর, দ্রুত মেরামতি করে ট্রেনটিকে হাওড়ার দিকে রওনা করিয়ে দেওয়া হবে। অন্য ইঞ্জিন দিয়ে বন্দে ভারত এক্সপ্রেসকে হাওড়ায় নিয়ে আসার চেষ্টা চলছে। যাত্রীদের মধ্যেও কোনো হতাহতের খবর নেই।

প্রসঙ্গত, শনিবার হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসের বাণিজ্যিক পরিষেবা শুরু হয়েছে। রবিবার, দ্বিতীয় দিনের যাত্রায় ডাউন পুরী-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসে এই বিপত্তি ঘটেছে বলে দাবি করেছেন যাত্রীরা।

Related posts

মমতার পাশে ওমর আবদুল্লা, ‘অফিসার নয়, নেতারাই ভোট জেতান’—বিজেপি লড়াইয়ে ভরসা তৃণমূলের জয়ে

গণনার দিনেই কালবৈশাখীর সতর্কতা, ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

দক্ষিণ ২৪ পরগনায় ১৫ বুথে পুনর্নির্বাচন শুরু, কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ