Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
বন্দর দিয়ে আর এ দেশে ঢুকবে না কিছু বাংলাদেশি পণ্য, নিষেধাজ্ঞা জারি করল ভারত - NewsOnly24

বন্দর দিয়ে আর এ দেশে ঢুকবে না কিছু বাংলাদেশি পণ্য, নিষেধাজ্ঞা জারি করল ভারত

বাংলাদেশি পণ্যের উপর বন্দর নিষেধাজ্ঞা জারি করল ভারত। ডিরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেড (DGFT) শনিবার একটি নির্দেশিকায় জানায়, তৈরি পোশাক ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্য-সহ নির্দিষ্ট কিছু সামগ্রী শুধুমাত্র কলকাতা ও নাভা শেভা সমুদ্রবন্দর দিয়ে আমদানি করা যাবে। ভূমি বন্দর দিয়ে এইসব পণ্য প্রবেশে নিষেধাজ্ঞা জারি হয়েছে।

এই নির্দেশিকা অনুযায়ী, ফল, ফল-স্বাদযুক্ত পানীয়, বেকারি পণ্য, তুলো, প্লাস্টিক ও কাঠের আসবাব-সহ একাধিক সামগ্রী ভারতের উত্তর-পূর্বের রাজ্যগুলির কোনও ভূমি শুল্ক স্টেশন বা ইন্টিগ্রেটেড চেক পোস্ট দিয়ে প্রবেশ করতে পারবে না। এমনকি পশ্চিমবঙ্গের চ্যাংরাবান্ধা ও ফুলবাড়ি থেকেও নয়।

তবে মাছ, এলপিজি, ভোজ্য তেল ও পাথরের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশের পক্ষ থেকে ভারতের কিছু পণ্যের উপর সাম্প্রতিক নিষেধাজ্ঞার পাল্টা হিসেবেই এই পদক্ষেপ।

৯ এপ্রিল ভারত বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধাও বাতিল করে দেয়। চিনে বাংলাদেশের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী মোহাম্মদ ইউনুসের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলেও প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

Related posts

বেলা বাড়তেই নন্দীগ্রামে অশান্তি—শুভেন্দুর পোলিং এজেন্ট ও মণ্ডল সভাপতিকে গ্রেপ্তার! মুর্শিদাবাদের নওদায় হুমায়ুনকে ‘গো ব্যাক’ স্লোগান

মোটের উপর নির্বিঘ্নে চলছে নির্বাচন, লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন প্রার্থী-নেতারা, ঝাড়গ্রামে বুথের কাছে হাতির হানা

গরমে হাঁসফাঁসের মধ্যেই ভোট, দক্ষিণবঙ্গে তাপদাহ সতর্কতা—উত্তরে ঝড়বৃষ্টির আশঙ্কা