Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
১৫টি শহরে মিসাইল হানার ব্যর্থ চেষ্টা পাকিস্তানের, পালটা লাহোরের এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করল ভারতীয় সেনা - NewsOnly24

১৫টি শহরে মিসাইল হানার ব্যর্থ চেষ্টা পাকিস্তানের, পালটা লাহোরের এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করল ভারতীয় সেনা

ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা ক্রমশ যুদ্ধের রূপ নিচ্ছে। বুধবার রাতে পাকিস্তান ভারতের ১৫টি শহরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার চেষ্টা করে। যদিও ভারতীয় সেনার এয়ার ডিফেন্স সিস্টেম সেই হামলা সম্পূর্ণরূপে ব্যর্থ করে দেয়। পালটা প্রত্যাঘাতে লাহোরের এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করে ভারতীয় সেনা।

সেনা সূত্রে খবর, পাকিস্তানের নিশানায় ছিল শ্রীনগর, জম্মু, পাঠানকোট, অমৃতসর, জলন্ধর, লুধিয়ানা, চণ্ডীগড়-সহ একাধিক গুরুত্বপূর্ণ শহর। কিন্তু ভারতের অত্যাধুনিক S-400 ‘সুদর্শন চক্র’ সিস্টেম ওই হামলাগুলিকে আকাশেই ধ্বংস করে দেয়। অমৃতসর ও আশেপাশের অঞ্চলে ড্রোনের ধ্বংসাবশেষ মিলেছে।

পালটা হামলায় ভারতীয় সেনা পাকিস্তানের অন্তত ১৫টি শহরে ড্রোন বিস্ফোরণ ঘটায়। সেনা দাবি করেছে, এই প্রত্যাঘাতে লাহোরের এয়ার ডিফেন্স সিস্টেম সম্পূর্ণ গুঁড়িয়ে গিয়েছে। পাকিস্তানি সংবাদমাধ্যমও একাধিক বিস্ফোরণের খবর স্বীকার করেছে।

ভারতীয় সেনা জানিয়েছে, “শান্তি চাই, কিন্তু প্রত্যাঘাত দিতেও জানি।” অপারেশন সিঁদুরের পর থেকেই সীমান্তে পাক গুলিবর্ষণে ১৬ জন নিরীহ নাগরিকের মৃত্যু হয়েছে। পরিস্থিতি কার্যত পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে এগোচ্ছে বলে মত প্রতিরক্ষা বিশ্লেষকদের।

Related posts

টলিউডের ৭ হাজার টেকনিশিয়ানের জন্য স্বাস্থ্যসাথী সুবিধা, দেবের উদ্যোগে সাড়া দিলেন মুখ্যমন্ত্রী

লোকভবনে শপথ নিলেন পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি

গ্যাসের সংকটে দিঘার জগন্নাথ মন্দিরে প্রসাদ বিতরণে কাটছাঁট, ৩০০০ থেকে কমে ৭৫০ ভক্তের ব্যবস্থা