Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
লন্ডনে পাক হাই কমিশনের সামনে প্রবাসী ভারতীয়দের বিক্ষোভ, গলা কেটে নেওয়ার প্রকাশ্য হুমকি পাক কর্নেলের - NewsOnly24

লন্ডনে পাক হাই কমিশনের সামনে প্রবাসী ভারতীয়দের বিক্ষোভ, গলা কেটে নেওয়ার প্রকাশ্য হুমকি পাক কর্নেলের

পহেলগাঁওয়ের জঙ্গি হামলার প্রতিবাদে শুক্রবার লন্ডনে পাকিস্তান হাই কমিশনের সামনে শান্তিপূর্ণ বিক্ষোভ দেখান প্রবাসী ভারতীয়রা। তবে সেই বিক্ষোভে উত্তেজনা ছড়ায়, যখন পাক সেনাকর্তা কর্নেল তৈমুর রাহত বেরিয়ে এসে বিক্ষোভকারীদের উদ্দেশে প্রকাশ্যে গলা কেটে নেওয়ার ভঙ্গি করেন। মুহূর্তে ভাইরাল হয় সেই দৃশ্যের ভিডিয়ো।

কর্নেল তৈমুর রাহত বর্তমানে পাকিস্তান হাই কমিশনের সেনা ও বায়ুসেনা উপদেষ্টা হিসেবে কর্মরত। তাঁর এই আচরণ ঘিরে প্রবল বিতর্ক শুরু হয়েছে।

প্রবাসী ভারতীয়দের হাতে ছিল ভারতের পতাকা, ব্যানার, প্ল্যাকার্ড। পাকিস্তান বিরোধী স্লোগানও ওঠে। পহেলগাঁও হামলায় পাকিস্তানের জঙ্গি মদতের অভিযোগেই চলছিল এই বিক্ষোভ।

Related posts

পূর্ণাঙ্গ ভোটার তালিকার আগেই ভোট ঘোষণা সম্ভব, জানাল নির্বাচন কমিশন

একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগে কাউন্সেলিং শুরু, প্রথম দিনে ৭০ জনকে সুপারিশপত্র

বিধানসভা ভোটে সিপিএম–আইএসএফ জোটের পথে, আসন নিয়ে দর কষাকষি জারি