Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
দ্রুত বিচারের দাবিতে আজ স্বাস্থ্য ভবন যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা - NewsOnly24

দ্রুত বিচারের দাবিতে আজ স্বাস্থ্য ভবন যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা

কলকাতা: আজ স্বাস্থ্য ভবন যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা।বুধবার রাজ্যের প্রত্যেকটি মেডিক্যাল কলেজে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছেন।

তদন্তভার আগেই গেছিল কেন্দ্রীয় এজেন্সি সিবিআই-এর হাতে। মঙ্গলবার সুপ্রিম কোর্টের নির্দেশে আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের নিরাপত্তাও গেছে কেন্দ্রীয় বাহিনীর হাতে।

আজই দ্রুত বিচারের দাবিতে সিজিও কমপ্লেক্স থেকে স্বাস্থ্যভবন অভিযান করবেন জুনিয়র ডাক্তাররা। এই স্বাস্থ্য ভবন অভিযানে তাঁদের একটাই স্লোগান, “ডাক দিচ্ছে আরজি কর, বিচারের দাবিতে রাস্তা ভর “।

জানা গিয়েছে, সকাল ১১টা নাগাদ সিজিও কমপ্লেক্স থেকে স্বাস্থ্য ভবন যাবেন জুনিয়র ডাক্তাররা। শ্যামবাজারে আজ থেকে ৫ দিনের ধর্নায় বসবে বিজেপি।

Related posts

দোলের দিনে কড়া নজরদারি, অভব্য আচরণ ও মত্ত অবস্থায় ঘোরাফেরার অভিযোগে ৩৩০ জন গ্রেফতার কলকাতায়

ইরানে যুদ্ধ পরিস্থিতি, তেহরান থেকে বেশিরভাগ ভারতীয় পড়ুয়াকে নিরাপদ স্থানে সরাল দূতাবাস

লোকসভার প্রিভিলেজ কমিটিতে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, নতুন ১৫ সদস্যের প্যানেল ঘোষণা স্পিকারের