Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
আজ কালী পুজো, জানুন শুভ মুহূর্ত - NewsOnly24

আজ কালী পুজো, জানুন শুভ মুহূর্ত

জানবাজারে কালীপুজো। ছবি: রাজীব বসু

কলকাতা: আজ (রবিবার) কালী পুজো। কার্তিক মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে হয় কালী পুজো বা শ্যামা পুজো। হিন্দু ধর্মে বিভিন্ন তিথিতে  মা কালীর  বিভিন্ন রূপের পুজো করা হয়। দেবীর আরাধনা সর্বজনবিদিত। মন্দির, বারোয়ারি তো বটেই, এ ছাড়াও বাড়িতেও প্রচুর সংখ্যায় কালী পুজো হয়।

সনাতন ধর্মমতে কালী বা কালিকা হচ্ছেন শক্তির দেবী। কাল শব্দটির অর্থ সময় হতে পারে, আবার এটা রং ও বোঝাতে পারে কাল তথা কৃষ্ণবর্ণ, এর অর্থ হতে পারে মৃত্যুবোধক।

কালী পুজোর নির্ঘণ্ট

রবিবার (১২ নভেম্বর, ২০২৩) কালীপুজো বা শ্যামা পুজো

বেণী মাধব শীলের পঞ্জিকা অনুসারে কার্তিক অমাবস্যা তিথি পড়বে ১২ নভেম্বর ২০২৩ বেলা ২টো ৪৩ মিনিটে

অমাবস্যা তিথির অবসান হবে ১৩ নভেম্বর ২০২৩ রাত ২টো ৫৬ মিনিটে

কালীপুজোর জন্য শুভ সময় থাকবে ১২ নভেম্বর রাত ১১টা ৩৯ মিনিট থেকে রাত সাড়ে বারোটা পর্যন্ত

এই ৫৩ মিনিটের মধ্যেই মা কালীর আরাধনার সবচেয়ে শুভ মুহূর্ত।

আলোয় সেজে উঠেছে কলকাতা। ছবি: রাজীব বসু

উল্লেখ্য, আলোকসজ্জা ও আতসবাজির উৎসবের মধ্য দিয়ে পুরো রাত ধরে কালী পুজো অনুষ্ঠিত হয়। দীপান্বিতা কালীপুজোর দিনটিতে ভারতের অন্যান্য জায়গাতেও দীপাবলি বা দিওয়ালি উৎসব পালিত হয়। সর্বভারতীয় ক্ষেত্রে এই দিন লক্ষ্মীপুজো অনুষ্ঠিত হলেও বাঙালি, অসমীয়া ও ওড়িয়ারা এই দিন কালীপুজো করে থাকেন।

Related posts

লোকভবনে শপথ নিলেন পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি

গ্যাসের সংকটে দিঘার জগন্নাথ মন্দিরে প্রসাদ বিতরণে কাটছাঁট, ৩০০০ থেকে কমে ৭৫০ ভক্তের ব্যবস্থা

রান্নার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে পথে মমতা, সোমবার বড় মিছিলের ডাক