Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
আইপিএলের গ্রুপ বিন্যাসে এবার কঠিন গ্রুপে KKR - NewsOnly24

আইপিএলের গ্রুপ বিন্যাসে এবার কঠিন গ্রুপে KKR

আগামী ২৬ মার্চ থেকে শুরু হচ্ছে এবারের আইপিএল। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পঞ্চদশ সংস্করণে অংশ নিচ্ছে মোট ১০টি দল। যাদের দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। শুক্রবারই গ্রুপ বিন্যাস প্রকাশ করা হল। তা থেকে দেখা যাচ্ছে যথেষ্ট কঠিন গ্রুপে রয়েছে কলকাতা নাইট রাইডার্স।

এ গ্রুপে কেকেআর ছাড়াও রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালস, রাজস্থান রয়্যালস এবং লখনউ সুপারজায়েন্টস। অন্যদিকে বি গ্রুপে রয়েছে চেন্নাই সুপার কিংস, রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু, সানরাইজার্স হায়দরাবাদ, পঞ্জাব কিংস এবং গুজরাত টাইটান্স। আইপিএলের ফাইনাল ম্যাচ হবে ২৯ মে।

গ্রুপ পর্বের নিয়ম বদল হয়েছে এবারের আইপিএলে। মঙ্গলবার গর্ভনিং কাউন্সিলের বৈঠকে স্থির হয়েছে গ্রুপ পর্বে প্রতিটি দল ১৪টি করে ম্যাচ খেলবে। এই ১৪ টি ম্যাচের মধ্যে নিজের গ্রুপে থাকা দলগুলির সঙ্গে দুটি করে ম্যাচ খেলতে হবে। আর অন্য গ্রুপে তার অবস্থান অনুযায়ী দলের সঙ্গে দুটি এবং বাকি দলগুলির বিরুদ্ধে একটি করে ম্যাচ খেলবে। গ্রুপ পর্বে কলকাতাকে তাই দুটি করে ম্যাচ খেলতে হবে তার গ্রুপে থাকা মুম্বই, দিল্লি, রাজস্থান এবং লখনউ এর সঙ্গে। তারসঙ্গে অন্যগ্রুপে থাকা হায়দরাবাদের সঙ্গে খেলতে হবে দুটি ম্যাচ।আর বাকি ৪টি দলের সঙ্গে খেলবে ১ টি করে ম্যাচ।

কোভিড পরিস্থিতি কথা মাথায় রেখে এবারও জৈবদুর্গের মধ্যে খেলবে প্রতিটি দল। আইপিএলের ম্যাচগুলি হবে মহারাষ্ট্রে। ভেনু হিসেবে ওয়াংখেড়ে স্টেডিয়াম, ব্রাবোর্ন স্টেডিয়াম, ডিওয়াই প্যাটেল স্টেডিয়াম ও পুণে স্টেডিয়ামে।ফাইনালের দিনক্ষণ চূড়ান্ত হলেও নকআউট পর্বের ম্যাচগুলি কোথায় হবে তা এখনও জানানো হয়নি।

Related posts

মহুয়া মৈত্র ঘুষ-কাণ্ডে মোড়, লোকপালের নির্দেশের অংশে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

ফাল্গুনের শেষে ফের ঝড়বৃষ্টি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে রবিবার থেকে দুর্যোগের পূর্বাভাস

১৪৮ কোটির নতুন ভবন এনআরএসে, নবান্ন থেকে উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী